Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে কমলগঞ্জ সোসাইটি ইউএসএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক পঠিত: 74 বার

প্রকাশিত: August 23, 2025 | 9:49 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : নিউইয়র্কে বসবাসরত মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী কমলগঞ্জ উপজেলাবাসীদের মধ্যে একতা ও ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তোলার লক্ষ্যে গঠিত কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনকের বার্ষিক বনভোজন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগস্ট রবিবার ব্রঙ্কসের ফেরী পয়েন্ট পার্কে শতাধিক মানুষের উপস্থিতিতে বনভোজনটি কমলগঞ্জবাসীর মিলন মেলায় পরিণত হয়। নিউইয়র্ক ও নিউ জার্সির বিভিন্ন এলাকা থেকে প্রবাসীরা এতে অংশগ্রহণ করেন।
দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই বনভোজন সফলভাবে সম্পন্ন হয়। সকালে শিশু, কিশোর ও নবীন প্রবীণদের জন্য নাস্তা পরিবেশন করা হয়। অনুষ্ঠান শুরু হয় সংগঠনের সভাপতি মিয়া মোহাম্মদ আবজালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মতি লাল দেব রায়ের সঞ্চালনায়। পিকনিকের গ্র্যান্ড স্পন্সর তোফায়েল আহমদ চৌধুরী আনুষ্ঠানিকভাবে বেলুন উড়িয়ে বনভোজনের শুভ উদ্বোধন করেন।
সংগঠনের সভাপতি মিয়া মোহাম্মদ আবজালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মতি লাল দেব রায়ের সঞ্চালনায় আগত অতিথিদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বেলুন
উড়িয়ে শুভ উদ্ভোধন করেন পিকনিকের গ্রান্ড স্পন্সর তোফায়েল আহমদ চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন কমলগঞ্জ সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মোঃ আব্দুল বাছিত ও ট্রাস্টি বোর্ড সদস্য মোহাম্মদ রহমান ফরিদ।উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কসের প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম,সাবেক সভাপতি ড. ওয়াজেদ এ খান,প্রবীন সাংবাদিক নাজমুল আহসান,মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান প্রমূখ।
কমলগঞ্জ সোসাইটি ইউএসএ ইনক কমিটির মোহাম্মদ আব্দুস শহীদ,আব্দুস শহীদ,জিতেন্দ্র ভৌমিক,শ্যামল পাল,মঈন উদ্দীন,অনিতা সিনহা,রিপন দেব,সুরন্জিত পাল,রাব্বি হোসেন,সাঈদ আলমগীর,মোহাম্মদ ইউনুস,সিক্তা চক্রবর্তী,সত্যজিত সিনহা,বাহার ভূইয়া,মোহাম্মদ রফিকুর,পিকনিক সাব কমিটি তুহিন খান,সৈয়দ আলমগীর,রিটন সরকার,মহসিন আহমদ,রাহাত মাহিম,মিজান চৌধুরী,সৈয়দ মহিবুল হাসান,বেলাল আহমদ,তানভির চৌধুরী,মুমিন রশিদ।
বনভোজনে সকল বয়সের জন্য খেলাধুলার আয়োজন করা হয় এবং মূল আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র। দুপুরে অংশগ্রহণকারীদের মধ্যাহ্ন ভোজে আপ্যায়ন করা হয়। শেষপর্যায়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী ও র‍্যাফেল ড্র বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV