Thursday, 12 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মীর্জা হুদা সহ ৪ বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক পঠিত: 179 বার

প্রকাশিত: March 29, 2020 | 10:10 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রোববার সন্ধ্যায় নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে মীর্জা হুদা সোহাগ নামে আরেক বাংলাদেশি মারা গেছেন (ইন্নালিল্লাহি …… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৪ বছর। মির্জা হুদা স্ত্রী ও দুই সন্তান নিয়ে নিউইয়র্কে বসবাস করতেন। জানা যায়, মীর্জা হুদা সোহাগ দীর্ঘদিন ধরে ডায়বেটিকস ও অন্যান্য রোগে ভুগছিলেন।

এদিকে, নিউইয়র্কে একইদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩ জন বাংলাদেশি মারা গেছেন। তারা হলেন: বিজিত কুমার সাহা (৩৮), জায়েদ আলম(৪৬) এবং মোদাব্বির হোসেন চৌধুরী (৭৮)। এ নিয়ে নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১৭ জন বাংলাদেশির মারা গেলেন। তাঁদের মৃত্যুর সংবাদে নিউইয়র্ক প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে।এদিকে,মির্জা হুদার বন্ধু নিউইয়র্ক প্রবাসী খান শওকত তার ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে উল্লেখ করেন, আমার জীবনে দেখা একজন শ্রেষ্ঠ ভালো মানুষকে আজ (৩/২৯/২০২০) কেড়ে নিলো মরনব্যাধী করোনা ভাইরাস।
Nure Kabir এর Facebook এ হৃদয়বিদারক খবরটা দেখা মাত্রই লিয়াকত ভাইকে ফোন করলাম। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে। আজ রোববার সন্ধ্যা ৬:১০মি:এ Elmhurst Hospital এ চিকিৎসাধীন অবস্থায় আমার প্রিয় বন্ধু IT professional মীর্জা হুদা সোহাগ (৪৪) চিরবিদায় নিলেন (ইন্না লিলাহে …… রাজেউন)। তার বাড়ী যশোরে। এইতো ৩ সপ্তাহ আগেও একসাথে বসে তার মালিকানাধীন AdNtech IT School (71-24 Roosevelt Ave # 2nd Fl) এ দুইভাই বসে জব সেমিনার করলাম। ২০১৫ সালে তার School টা Jackson Heights এ শুরুর দিন থেকেই অদ্যাবধি গত ৫টা বছর নিয়মিতভাবে প্রতিমাসে আমরা একসাথে জব সেমিনার এবং গাঙচিল সাহিত্য আসর করছি। এত দ্রুত যে তাকে হারাবো কল্পনাও করিনি। আজ রোববার মীর্জা হুদা সোহাগ করোনা ভাইরাস এর সাথে যুদ্ধ করে না ফেরার দেশে চলে গেলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুইটি শিশু সন্তান এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুর সংবাদে নিউইয়র্ক প্রবাসীদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে। তার অকাল মৃত্যুতে কমিউনিটির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার মৃত্যুতে শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।
হে আল্লাহ মীর্জা হুদা সোহাগ‌কে আপনি বে‌হেস্ত নসীব করুন। আ‌মিন। আ‌মিন। আ‌মিন। সর্বশেষ যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মারা গেছেন ২৪৪৮ জন এবং আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪২ হাজার ৪ জন। নিউইয়র্কে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত করোনায় নিউইয়র্কে আক্রান্ত ৫৯ হাজার ৬৪৮ জন এবং মারা গেছেন ৯৬৫ জন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV