নিউইয়র্কে করোনায় বিএনপি নেত্রী রাশিদা মুনের মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেত্রী রাশিদা আহমেদ মুন (৪৬) ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। দীর্ঘ ২২দিন লং আইলান্ডের প্লেন ভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি। ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাশেদা মুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার দেশের বাড়ী পাবনা জেলায় শালগাড়ীয়া। তিনি নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বসবাস করতেন। মুন ব্যক্তিগত জীবনে হাস্যজ্জল, বিনয়ী ও ভালো মনের মানুষ ছিলেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা-কর্মীরা।

এদিকে, বিএনপি নেত্রী রাশিদা আহমেদ মুনের অকাল মূত্যুতে যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক ষ্টেট ও সিটি বিএনপি, যুবদল, যুক্তরাষ্ট্র জাসাস, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযাদ্ধা দল, শ্রমিক দলের নেতা-কর্মীরা শোক প্রকাশ করেছেন।
বিভিন্ন সূত্রে পাওয়া তথ্য মতে, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মহামারিতে প্রায় দুই শ বাংলাদেশী মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদ সহ কমিউনিটি নেতা, পুলিশ কর্মকর্তা, চিকিৎসক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ রয়েছেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








