নিউইয়র্কে করোনা ভাইরাসে বিটিভি ও রেডিওর জনপ্রিয় লোক সঙ্গীত শিল্পী বীনা মজুমদারের মৃত্যু
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ ১৪ এপ্রিল মঙ্গলবার সকাল আটটায় প্রবাসী বিটিভি ও রেডিওর লোক সঙ্গীত শিল্পী বীনা মজুমদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি জ্যামাইকা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। নিউইয়র্কে বসবাসকারী ফরিদপুরের সন্তান এক সময়ের পল্লীগীতির জনপ্রিয় কণ্ঠশিল্পী বীনা মজুমদার মরণব্যাধি ক্যান্সারে ভূগছিলেন। তার ফিনারেল প্রস্তুতি চলছে বলে জানা গেছে

জনপ্রিয় কণ্ঠশিল্পী বীনা মজুমদার ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের তালিকাভুক্ত পল্লীগীতি শিল্পী। তিনি বেশ কয়েক বছর ধরে নিউইয়র্কে বসবাস করছিলেন। যুক্তরাষ্ট্রে এ নিয়ে করোনাভাইরাসে ১২৫ জন বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত করা গেছে।

বীনা মজুমদারের মৃত্যুতে সংগীতভুবনে শোকের ছায়া নেমে এসেছে। নিউইয়র্ক প্রবাসীদের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








