Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে চিটাগং ইউনিভার্সিটি এলামনাই ফেডারেশন অব ইউএস’র নতুন কমিটি; প্রেসিডেন্ট রায়হানুল, সেক্রেটারি টিপু

অনলাইন ডেস্ক পঠিত: 29 বার

প্রকাশিত: November 9, 2025 | 12:17 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে চিটাগং ইউনিভার্সিটি এলামনাই ফেডারেশন অব ইউএসএ’র নতুন কার্যকরী কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৬-২০২৭ মেয়াদে দুই বছরের জন্য কাজ করবেন ১৯ সদস্যবিশিষ্ট এ কমিটি। নতুন কমিটির প্রেসিডেন্ট ও জেনারেল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন রায়হানুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী টিপু।

নির্বাচিত অন্যরা হলেন- সৈয়দ মঈন (ভাইস প্রেসিডেন্ট), মো. মাওলা দিলু (ভাইস প্রেসিডেন্ট), জামশেদ হোসেন (ভাইস প্রেসিডেন্ট), প্রতাপ চন্দ্র শীল (জয়েন্ট সেক্রেটারি), লুৎফুন ভুঁইয়া হেনা (জযেন্ট সেক্রেটারি), ইকরামুল বাকী (ট্রেজারার), মোহাম্মদ হুদা (অর্গানাইজিং সেক্রেটারি), এহসান জুয়েল (প্রেস, মিডিয়া এন্ড পাবলিকেশন সেক্রেটারি), মোহাম্মদ কামাল (এডুকেশন ও কালচারাল সেক্রেটারি) ও আমানা রশিদ (সোশ্যাল ওযেলফেয়ার সেক্রেটারি), কার্যনির্বাহী সদস্য চুন্নু জামান, সারোয়ার কামাল, আবদুল ওয়াহেদ মাহফুজ, মোস্তফা আমিন খোকন, সাবের চৌধুরী, মোহাম্মদ সারোয়ার হোসেন ফরিদ ও আহমেদ শহীদ।
৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে নতুন কর্মকর্তাদের নাম ঘোষণা করেন। গত আগস্টে বিভিন্ন অঙ্গরাজ্যের অ‍্যালামনাই এসোসিয়েশনগুলোর অংশগ্রহণে বোস্টনে অনুষ্ঠিত সংগঠনের ২য় কনভেনশনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।
নতুন নির্বাচিত কমিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের চিটাগং ইউনিভার্সিটি অ্যালামনাইগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয় ও ফেডারেশনভূক্ত হবার পাশাপাশি সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে কাজ করবে নির্বাচিত এ কমিটি। নূতন নূতন কর্মসূচি গ্রহন এবং উচ্চশিক্ষা গ্রহণে বাংলাদেশী শিক্ষার্থীদের সহায়তা বাড়াতে বিভিন্ন পদক্ষেপ গ্রহন ছাড়া কমিটি দ্রুত বাৎসরিক পরিকল্পনা, কর্মসূচি ঘোষণা ও বাস্তবায়নের অঙ্গীকার ব‍্যক্ত করেছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল অ‍্যালামনাই সহযোগিতা চেয়েছেন তারা।
উল্লেখ্য, যুক্তরাস্ট্রে বিভিন্ন অঙ্গরাজ্যে বসাবাসরত চিটাগং ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীদের নিয়ে ২০১৭ সাল থেকে কাজ করে আসছে চিটাগং ইউনিভার্সিটি এলামনাই ফেডারেশন অব ইউএসএ।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV