নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র বিশাল মেজবান
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক সিটির ব্রুকলীনে পাবলিক স্কুল-১৭৯ এর মিলনায়তনে চিটাগাং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ১২ অক্টোবর রোববার ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল এবং চট্টগ্রামের ঐতিহ্যবাহী ‘মেজবান’ অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত বীর চট্টলার পাশাপাশি বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধিত্বকারি প্রবাসীরা সপরিবারে অংশ নেন এই মাহফিলে। মাহফিলে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক চিন্তাবিদ ড. সাইয়্যদ মুফতি মুহাম্মদ আনসারুল করিম আল আজহারী।
মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সমিতির সভাপতি মো. আবু তাহের। সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেমক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ মঈন চৌধুরী, দেশ ও প্রবাসে আর্ত-মানবতার সেবায় নিয়োজিত ‘আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও সভাপতি এম এ কাদের মিয়া, চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ রহিম, প্রতিষ্ঠাতা-কোষাধ্যক্ষ শামসুল আলম চৌধুরী, সাবেক সভাপাতি মোহাম্মদ হানিফ, কাজী আজম, সাবেক সেক্রেটারি মোর্শেদ রিজভী, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু প্রমুখ। সকল বক্তাই বীর চট্টলার প্রবাসীগণকে অভিনন্দন জানিয়ে বলেন, এই মাহফিলের মধ্যদিয়ে তারা ঐক্যের সুমহান এক ঐতিহ্যকে এগিয়ে নেয়ার পথ সুগম করলেন।
এই মাহফিলের জন্যে গঠিত সাব কমিটির আহবায়ক মো. টি আলম, যুগ্ম আহবায়ক মো. কলিমউল্লাহ, সদস্য সচিব শফিকুল আলম, যুগ্ম সদস্য-সচিব মোহাম্মদ ঈশা, প্রধান সমন্বয়কারি আরিফ চৌধুরী এবং সমন্বয়কারি তানিম মহসিন ছিলেন অতিথি আপ্যায়নে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও স্কুলের মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়েছিল। উল্লেখ্য, ১৯৮৯ সালে চট্টগ্রাম সমিতি প্রতিষ্ঠিত হয় ‘ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপনের মধ্যদিয়ে। এবারের আয়োজনেও সপরিবারে বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটায় সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন সমিতির সভাপতি মো. আবু তাহের এবং সেক্রেটারি আরিফুল ইসলাম।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








