নিউইয়র্কে জাবি এলামনাইয়ের মহান শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : অমর একুশে মহান শহীদ দিবস উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে “সম্মিলিত মহান একুশ উদযাপন” কর্মসূচির আওতায় জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। নিউইয়র্কের উডসাইডের কুইন্স প্যালেস মিলনায়তনে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে মধ্যরাত পর্যন্ত মহান একুশের মূলপর্বের অনুষ্ঠান সম্পন্ন হয়। সাংস্কৃতিক পর্বে অংশ নেয় সম্মিলিত বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট ক্যাম্পাস, উদীচী, বিপা, বাফা, সুর ছন্দ শিল্পী গোষ্ঠি সহ ৪৩টি সংগঠনের শিল্পীরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশনের সভাপতি মেহের কবির। রাত ১২ টায় শুরু হয় মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পারঘ্য অর্পন। জাহাঙ্গীরনগর এলামনাই এসোসিয়েশন অব আমেরিকার পক্ষে উপস্থিত ছিলেন মেহের কবির, সভাপতি, লিটু আনাম, সাধারন সম্পাদক, সহ সভাপতি সামিত মন্ডল, নির্বাহী সদস্য অর্ঘ্য সারথী সিকদার, ম্যারীস্টেলা শ্যামলী আহমেদ ও তালুকদার মোহাম্মদ শামসুদ্দোহা ডন। উপদেষ্টা মন্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন আশুতোষ সাহা, মোহাম্মদ কবির কিরন ও আকতার আহমেদ রাশা।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








