Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জ্যামাইকায় ডিস্ট্রিক্ট ২৪ এ কাউন্সিলম্যান পদে এত বাংলাদেশি প্রার্থী!

অনলাইন ডেস্ক পঠিত: 40 বার

প্রকাশিত: October 13, 2020 | 3:43 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর মধ্যে অন্যতম জ্যামাইকা। নিউইয়র্ক সিটি কাউন্সিলের আসন্ন নির্বাচনে ডিস্ট্রিক্ট ২৪ এ বাঙালিদের জয়ী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। তবে জয়ী হতে হলে বাংলাদেশিদের থাকতে হবে ঐক্যবদ্ধ। এই আসনের কাউন্সিলম্যান হচ্ছেন ল্যারিল্যান্সম্যান। জানা গেছে, এই আসনে নির্বাচন হওয়ার কথা ছিল গত জুনে। কিন্তু করোনার কারণে এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বরে। শোনা যাচ্ছে এই আসনে ল্যারি আর নির্বাচন করবেন না। তিনি আগে পদত্যাগও করতে পারেন। এই আসনে এর আগে নির্বাচন করেছিলেন তৈয়বুর রহমান হারুণ এবং মজিবুর রহমান। তবে এবার অনেকেরই নাম শোনা যাচ্ছে। একই আসনে ৫ বাঙালি প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। ইতিমধ্যে কয়েকজন আবেদন দাখিল করেছেন। যার মধ্যে রয়েছেন অ্যাটর্নি সোমা সাঈদ, ড. দিলিপ নাথ, সাবুল উদ্দিন ও মৌমিতা রহমান। আরো প্রার্থী হিসেবে রয়েছেন জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার এবং বাংলাদেশ সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম। তৈয়বুর রহমান হারুনের নামও শোনা গিয়েছিল। অন্যদিকে আমেরিকার প্রার্থী হিসেবে রয়েছেন সাবেক কাউন্সিলম্যান জিন জিনারো। জিন জিনারোর মূল প্রতিদ্বন্দ্বী ৫ বাংলাদেশি। বেশ কয়েকজন বলেছেন, আমরা বাঙালিরা একে অন্যের বিরুদ্ধে লড়াই করছি, আর আরেকজন বিনা বাধায় নির্বাচিত হয়ে যাবেন। তারা বলেন, একটি সুযোগ আমাদের হাতে রয়েছে, সেই সুযোগটিকে আমরা হাত ছাড়া করছি। সবাই মিলেমিশে সমঝোতার মাধ্যমে একজন বাঙালিকে প্রার্থী করা হলে বিজয় সম্ভব হতো। ঐক্যবদ্ধভাবে একজনকে প্রার্থী করার সময় এখনো আছে।

ট্যাগ:
Situs Streaming JAV