নিউইয়র্কে নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে গত বুধবার নরসিংদী জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উডসাইডে গুলশান টেরেস মিলনায়তনে বিপুলসংখ্যক রোজাদারের এ মাহফিলে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি আহসান হাবিব। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, ঐক্যের কোন বিকল্প নেই। এলাকা, রাষ্ট্র সর্বক্ষেত্রেই আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পরস্পরের সহযোগী হয়েই এগুতে হবে বহুজাতিক এ সমাজে। আর এজন্যে জেলা সমিতিগুলোর গুরুত্ব অপরিসীম।অতিথি হিসেবে মঞ্চে উপবেশন করেন নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের ফার্স্ট সেক্রেটারি শামিম হোসেন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক ফখরুল আলম, কমিউনিটি লিডার এবং বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি প্রার্থী কাজী নয়ন, ডেমক্র্যাটিক পার্টির তৃণমূলের সংগঠক ফাহাদ সোলায়মান এবং ডা. নাজমুল এইচ খান।
মঞ্চে আরও উপবেশন করেন হোস্ট সংগঠনের সাবেক সভাপতি জাহিদুল হক খান অরুন এবং আজহারুল হক খোকা, সহ-সভাপতি জসিমউদ্দিন খন্দকার, হারুন অর রশীদ, সাবেক সাধারণ সম্পাদক জে মোল্লাহ সানী, ইফতার মাহফিলের আহবায়ক তারিকুল ইসলাম তুহিন এবং সদস্য সচিব ইকবাল এ ভূইয়া, নির্বাচন কমিশনার মাহবুবুর রহমান।
বিশিষ্টজনদের মধ্যে আরও ছিলেন মোহাম্মদ হোসেন খান, আলী ইমাম, কাজী আজম, আবু নাসের, আবু তালেব চৌধুরী, কৃষিবিদ মিজানুর রহমান, ইউনাইটেড নরসিংদী এসোসিয়েশনের সভাপতি রঞ্জিত কে সাহা, সেক্রেটারি আলমগীর হোসেন, ফিরোজ আহমেদ, আশরাফুল ইসলাম রুবেল প্রমুখ। মাহফিলে মোনাজাত অনুষ্ঠিত হয় শর্ষিনার পীরের নেতৃত্বে।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








