নিউইয়র্কে পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করছে বারী হোম কেয়ার: সিডিপ্যাপ প্রোগ্রামের আওতায় ঘরে বসে বছরে সর্বোচ্চ ৫৫,০০০ ডলার আয় করা সম্ভব!
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: বারী হোম কেয়ার নিউ ইয়র্ক স্টেটের সম্পূর্ণ নিয়মানুযায়ী সিডিপ্যাপ প্রোগ্রামের আওতায় বয়স্ক/অক্ষমদের হোম কেয়ার সুবিধা দিয়ে থাকে। কমিউনিটিতিতে পারিবারিক বন্ধনকে সুদৃঢ় করছে বারী হোম কেয়ার। সদা ব্যস্ত এই নিউইয়র্ক শহরে আমরা এমন পরিস্থিতর মধ্যে থাকি যখন ঘড়ির কাঁটার সাথে আমাদের ছুটতে হয় পাল্লা দিয়ে। সংসারে আমাদের বয়োজ্যেষ্ঠ আপনজনদের যথার্থ সময় দেওয়া হয়ে ওঠেনা কিংবা অর্থ উপার্জনের তাগিদে বয়স্ক আত্মীয় স্বজনদের ঠিকমত সেবা করার সময় হয়ে উঠেনা। আবার বয়স্ক ব্যক্তিরা প্রায়ই তাদের সাহায্যের জন্য অপরিচিতদের তাদের বাড়িতে প্রবেশ করতে দিতে চান না কখনও কখনও। বয়স্করা অপরিচিতদের উপস্থিতি অনুভব করতে অস্বস্তিকর বোধ করে। এসকল অবস্থা বিবেচনা করেই নিউ ইয়র্ক স্টেট বয়স্কদের জন্য চালু করেছে সিডিপ্যাপ প্রোগ্রাম।

বারী হোম কেয়ার প্রেরীত এক বিজ্ঞপ্তিতে আরো জানায়, প্রতিষ্ঠানটি নিউ ইয়র্ক স্টেটের সম্পূর্ণ নিয়মানুযায়ী সিডিপ্যাপ প্রোগ্রামের আওতায় বয়স্ক/ অক্ষমদের হোম কেয়ার সুবিধা দিয়ে থাকে।
সিডিপ্যাপ একটি গ্রাহক নির্দেশিত ব্যক্তিগত সহায়তা প্রোগ্রাম যা নিউ ইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অফ হেলথ কর্তৃক স্বীকৃত। এই প্রোগ্রামের আওতায় বয়স্ক এবং অক্ষমদের জন্য একটি হোম কেয়ার সুবিধা সরবরাহ করা হয়। দক্ষ পেশাদার, যোগ্যতাসম্পন্ন লোকজন দ্বারা বয়স্ক এবং অক্ষমদের সাহায্য ও দৈনন্দিন সমস্ত কাজে সেবা প্রদান করা হয়। যা প্রতিটি রোগীর ব্যক্তিগত চাহিদা অনুযায়ী নির্ধারণ করা হয়। নিউ ইয়র্ক স্টেট মেডিকেডের আওতাধীন ১৮ বছরের উর্ধ্বে যে কেউ এই সুবিধা নিতে পারে। পাশাপাশি এই প্রোগ্রামের আওতায় ঘরে বসে যে কেউ তার পরিবারের সদস্য বা প্রিয়জনের সেবা করে প্রতি সপ্তাহে আয়ের সুবর্ণ সুযোগ নিতে পারেন। এটি একটি সহজ পদ্ধতি। বারী হোম কেয়ার এ সংক্রান্ত সমস্ত কাজ করে আয়ের সুযোগ করে দিচ্ছে। এক্ষেত্রে নিজ প্রিয়জনের সেবার সমস্ত খরচ মেডিকেইড বহন করে। এটি সম্পূর্ণ আইনসম্মত। বারী হোম কেয়ার চলমান কেস ট্রান্সফার করে বেশি ঘন্টা ও সর্বোচ্চ পেমেন্ট পাবার সুযোগ করে দিতে সক্ষম। এর ফলে আপনজনদের আর একা থাকতে হবে না।
এই প্রোগ্রামে কাজ করার জন্য, ঘরে বসে আপনজনদের সেবা করার জন্য কোন ট্রেনিং বা সার্টিফিকেটের প্রয়োজন না। পাশাপাশি এই প্রোগ্রামের মাধ্যমে ঘরে বসে বছরে সর্বোচ্চ ৫৫,০০০ ডলার আয় করা সম্ভব। সিডিপ্যাপ প্রোগ্রামের মাধ্যমে হোম কেয়ার সার্ভিসের কারনে কমিউনিটিতে পারিবারিক বন্ধন আরো মজবুত হচ্ছে। এখন ইমিগ্রান্ট পরিবারগুলো দেশ থেকে বাবা-মা, শ্বশুর-শাশুরী এবং বয়স্ক আত্মীয় স্বজনদের প্রবাসে আনতে ভরসা পাচ্ছে। তাই হোমকেয়ার সুবিধার মাধ্যমে পারিবারিক বন্ধন মজবুত হচ্ছে এবং পরিবারগুলোর অর্থনৈতিক ভিত্তি শক্ত হচ্ছে।
বারী হোম কেয়ার দীর্ঘ দিনধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের সেবা দিয়ে আসছে নিষ্ঠা এবং দক্ষতার সাথে। বারী হোম কেয়ার দ্রুত সময়ের মধ্যে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা দান করে এবং স্টেটের নিয়মানুযায়ী সর্বোচ্চ অর্থ প্রদান করে। আপনজনের সেবা করে ঘরে বসে অর্থ উপার্জনের জন্য সহায়তা করে বারী হোম কেয়ার।
সাফল্যের ধারাবাহিকতায় জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, ওজোন পার্ক এবং লং আইল্যান্ডে বারী হোম কেয়ারের পাঁচটি অফিস কমিউনিটিতে বয়স্ক এবং অক্ষমদের সেবা দিয়ে আসছে সর্বক্ষণ। কোভিড-১৯ মহামারীতেও কমিউনিটির সেবায় অগ্রণী ভূমিকা রেখে চলেছে বারী হোম কেয়ার। প্রেস বিজ্ঞপ্তি।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








