নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের সৌজন্যে গ্লোবাল বাংলা মিশন ও কেটরিনা লাভ ফর বাংলাদেশ’র প্রি-ক্রিসমাস প্রোগ্রাম
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : গ্লোবাল বাংলা মিশন ও কেটরিনা লাভ ফর বাংলাদেশ’র উদ্যোগে গত ২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে আয়োজিত হয়েছিল এক প্রি-ক্রিসমাস প্রোগ্রাম। এসময় আইনজীবি, ডাক্তার, ফার্মাসিস্ট, ব্যবসায়ী, বিভিন্ন চার্চের পাস্টর, প্রিন্ট মিডিয়ার সম্পাদক-সাংবাদিকসহ উল্লেখযোগ্য সংখ্যক খ্রীষ্টভক্ত উপস্থিত ছিলেন।
গ্লোবাল বাংলা মিশন-এর পরিচালক ও পাস্টর যোসেফ ডি বিশ্বাস নির্ধারিত সময় সন্ধ্যা ৭টায় উপস্থিত সকলকে বড়দিনের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে অনুষ্ঠান শুরু করেন। তিনি ধন্যবাদ জানান ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যালভিন মন্ডল’কে যৌথভাবে এ উদ্যোগ গ্রহণ করার জন্য।

প্রথম পর্বের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মিসেস শ্যালোমি সরকার। আয়োজকদের অনুরোধে দ্বিতীয় পর্ব পরিচালনা করেন এটর্নি মঈন চৌধুরী।
অনুষ্ঠানের মাঝামাঝি এডভিন্টিস্ট চার্চের পাস্টর কেভিনকে সাথে নিয়ে আয়োজকবৃন্দ ও অতিথিরা সম্মিলিতভাবে ক্রিসমাস কেক কাটেন।
প্রারম্ভিক প্রার্থনা পরিচালনা করেন ক্রাইস্ট বাংলা চার্চের পাস্টর ড. প্রদীপ দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন ইউনাইটেড বেঙ্গলী লুথারেন চার্চ অব আমেরিকার পাস্টর জেমস রয়, কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার এ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, নিউইয়র্ক স্টেট এ্যাসেম্বলীওম্যান প্রার্থী মেরী জোবাইদা, কমিউনিটি বোর্ড মেম্বার শাহনেওয়াজ,কমিউনিটি বোর্ড মেম্বার মোহাম্মদ আলী, কন্ঠশিল্পী বেবি নাজনিন, কমিউনিটি একটিভিষ্ট কাজী নয়ন, বিশিষ্ট ব্যবসায়ী রাজিব আহমেদ, ফার্মাসিস্ট শারমিন হক সম্পা, ডা: জাকিয়া হোসেন, ডা: ইমরুল কবির, মার্গারেট বারিকদার প্রমূখ।
আয়োজক প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে কমিউনিটিতে বিশেষ অবদানের জন্য কয়েকজন ব্যক্তিকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করা হয়।
বাংলাদেশের কোকিল কণ্ঠশিল্পী বেবী নাজনিন বড়দিনের স্মৃতিচারণ করেন এবং খালি গলায় গান গেয়ে শুনান।
উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে ক্যাটরিনা লাভ ফর বাংলাদেশ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ক্যালভিন মন্ডল বলেন, আমরা সমাজসেবামূলক কাজ করে যাচ্ছি, যারা সহযোগীতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। প্রবাসীরা যার যার এলাকায় কাজ করলেই সমাজ ও দেশের উপকার হবে।
সঙ্গীত পরিবেশন করেন রবি মধু ও তার দল, ক্রিসমাস প্রেজেন্টেশনে ছিলেন রেভা. গ্লেন এছাড়াও অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করেন জুয়েল বৈদ্য।
সবশেষে মজাদার খাবারের সমন্বয়ে ফ্যালোশিপ ডিনারে সকলকে আপ্যায়িত করা হয়।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








