Tuesday, 10 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ভ্যাকসিন নিতে যাওয়ার পথে প্রবীণ প্রবাসী আলাল আহমদের ইন্তেকাল

অনলাইন ডেস্ক পঠিত: 96 বার

প্রকাশিত: February 14, 2021 | 8:38 PM

ইউএসএনিউজঅনলাইন.কম. নিউইয়র্ক: নিউইয়র্কে ম্যানহাটানের বাসিন্দা প্রবীণ প্রবাসী আলহাজ আলাল আহমদ আজ রোববার ১৪ই ফেব্রুয়ারী দুপুর ১২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াাইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। আলাল আহমদ জালালাবাদ এসোসিয়েশন এর সাবেক উপদেষ্টা ইকবাল আহমেদ মাহবুব ও বর্তমান সাংগঠনিক সম্পাদক মানিক আহমদের বড় ভাই। তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। তাঁর দেশের বাড়ি সিলেটের ছাতকে।

ইকবাল আহমেদ মাহবুব ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, আলাল আহমদ রোববার ব্রুলীন হসপিটাল সেন্টারে ভ্যাকসিন নেয়ার জন্য যাওয়ার পথে তার ছেলের গাড়িতে হৃদরোগে আক্রান্ত হন। সাথে সাথে এম্বুলেন্স কল করা হলে তাকে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।

মরহুম আলাল আহমদের নামাজে জানাজা আগামী কাল সোমবার বাদ যোহর (১টায়) আসসাফা ইসলামিক সেন্টারে (172 Eldridge Street, New York. NY 10002) অনুষ্ঠিত হবে। তাঁর মৃত্যুতে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। পরিবারের পক্ষ থেকে আলাল আহমদের মাগফিরাত এর জন্য দোয়া কামনা করা হয়েছে। জালালাবাদ এসোসিয়েশনের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন সভাপতি মইনুল হক চৌধুরী হেলাল ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌ: শেফাজ।

ট্যাগ:
Situs Streaming JAV