নিউইয়র্কে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে লেখক শিব্বীর আহমেদ’র ‘শ্রেষ্ঠ সন্তান – The Supreme’ মিউজিক ভিডিওর গ্লোবাল রিলিজ
আইরিন রহমান : নিউইয়র্কে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে ৬ মার্চ শুক্রবার লেখক সাংবাদিক শিব্বীর আহমেদর লেখা গান ‘শ্রেষ্ঠ সন্তান – The Supreme’ মিউজিক ভিডিওর গ্লোবাল রিলিজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জুইশ সেন্টারে। ‘শ্রেষ্ঠ সন্তান – The Supreme’ মিউজিক ভিডিওর গ্লোবাল রিলিজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত লেখক, মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নুরুন নবী সহ নিউইয়কের বিশিস্টলেখক, লেখিকা, সাংবাদিক, গন্যমান্য ব্যক্তিত্ব সহ রাজনৈতিকবৃন্দ।

৭ই মার্চ। বাংলাদেশের ইতিহাসে তাঁর সেই স্মরণীয় বক্তৃতা দেবার দিন। আমাদের পরম সৌভাগ্য—আমরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্যাপন করতে পারছি। তাঁকে আমরা প্রতি বছরেই স্মরণ করি, করব, কিন্তু সব জন্মবর্ষ তো আর জন্মশতবর্ষ হবে না। তাই এবারে তাঁর জয়ন্তি বিশেষ তাৎপর্য বহন করে আসছে। মার্টিন লুথার কিং ও নেলসন ম্যান্ডেলার পরে বঙ্গবন্ধুই পৃথিবীর একমাত্র রাজনীতিবিদ, যিনি অসহযোগ আন্দোলনকে সার্থকভাবে রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছিলেন।

এই ভাষণের যত রকম ব্যাখ্যাই হোক না কেন, এর মর্মকথা প্রকাশ পেয়েছিল হৃদয় নিংড়ানো দুটি বাক্যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।শত্রুমিত্র কেউই এর তাৎপর্য বুঝতে ভুল করেনি। সময় যখন এসেছিল, দেশের মানুষ সর্বস্ব পণ করে ঝাঁপিয়ে পড়েছিল মুক্তিযুদ্ধে। কারাবন্ধ থাকার কারনে দৃশ্যপটে হয়ত বঙ্গবন্ধু ছিলেন অনুপস্থিত, তবুও তাঁর নামেই যুদ্ধ পরিচালিত হয়েছিলো। নয়নসমুখে তিনি ছিলেন না, কিন্তু প্রতি মুহূর্তেই তাঁর সেই বজ্রকন্ঠ বাংলার মানুষকে অলৌকিক শক্তি যোগিয়েছিলো।

লেখক সাংবাদিক শিব্বীর আহমেদর লেখা গান ‘শ্রেষ্ঠ সন্তান – The Supreme’ মিউজিক ভিডিওর গ্লোবাল রিলিজ অনুষ্ঠানটি ছিলো, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিব বর্ষ’ উপলক্ষে নিউইয়র্ক তথা উওর আমেরিকায় আয়োজিত প্রথম অনুস্ঠান ! অন্তরিক ধন্যবাদ যারা এসেছিলেন তাঁদের সবার জন্য। বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা আকবর হায়দার কিরণ, মিনহাজ আহমেদ, মশিউর রহমান, শিব্বীর আহমেদ, জাকারিয়া চৌধুরি এবং নিহার সিদ্দিকীর জন্য।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








