Monday, 9 March 2026 |
শিরোনাম
বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বর্ষণমুখর দিনে জমজমাট পিঠা উৎসব

অনলাইন ডেস্ক পঠিত: 90 বার

প্রকাশিত: March 13, 2024 | 10:23 AM

আশরাফুল হাবিব মিহির : বিরামহীন বৃষ্টির কারণে নিউইয়র্ক শহর যখন প্রায় ঝিমিয়ে পড়ছিলো, ঠিক সেই সময় কুইন্সের জ‍্যামাইকার স্টার কাবাব পার্টি হলে চলছিলো জমজমাট ‘ফাগুন ও পিঠা উৎসব’। গত ২ মার্চ শনিবার কমিউনিটি এক্টিভিস্ট রোশনা শাম্ স ললি’র উদ‍্যোগে উৎসবটি অনুষ্ঠিত হয়। রকমারি পিঠা পরিবেশনের পাশাপাশি গান-কবিতা ও পিলু পাসিং গেইম ছাড়াও ছিলো ভিন্ন কিছু আয়োজন। নারী-পুরুষের বাসন্তী পোশাকে পুরো অনুষ্ঠানে অন‍্যরকম আবহ সৃষ্টি করেছিলো। আয়োজনে লেখক-শিল্পী-সাংবাদিক সহ কমিউনিটির ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পঁচিশজন নারী পঁচিশ রকমের পিঠা নিয়ে হাজির হয়েছিলেন, যা আগত সকল অতিথিদের মাঝে পরিবেশন করা হয়। রোশনা শাম্ স ললির সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথম পর্বে পঁচিশ নারীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শাল উপহার দেয়া হয়। উপস্থিত সকল নারীদেরকে নিয়ে পিলু পাসিং প্রতিযোগিতার আয়োজন করা হয়। তিন বিজয়ীকে আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে মিসেস সাবিরা, শিখা ও মিন্নি।
দ্বিতীয় পর্বে থাকে সঙ্গীত পরিবেশন ও ছড়া-কবিতা পাঠ। সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী হাসান মাহমুদ ও মাসুদ আহমেদ। শিশুশিল্পী আকা ও লেখা ছাড়াও ছড়া-কবিতা পাঠ করেন যথাক্রমে ছড়াকার সজল আশফাক, শাহীন ইবনে দিলওয়ার, শাম্ স চৌধুরী রুশো, খালেদ সরফুদ্দীন, আদিত্য শাহীন প্রমুখ। বৃষ্টির সাথে মিল রেখে দুপুরের খাবারে ভুনা খিচুড়ি পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
উল্লেখ্য, আয়োজকরা জানান, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য প্রতিবছর এমন আয়োজন করে থাকেন।

Situs Streaming JAV