Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির বনভোজন

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: July 19, 2019 | 8:57 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কের বাংলাদেশি সিভিল সার্ভিস সোসাইটির বার্ষিক বনভোজন লংআইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে অনুষ্ঠিত হয়েছে। এতে সিটি, স্টেট ও ফেডারেলে সরকারি চাকরিরত কর্মকর্তা ও শুভাকাঙ্কিরা অংশ গ্রহণ করেন। সকালের নাস্তা পরিবেশনের পর শুরু হয় আকর্ষণীয় খেলাধুলা। খেলাধুলার বিশেষ আকর্ষণ ছিল নারী ও তরুনীদের মার্বেল দৌড় প্রতিযোগিতা, মিউজিক্যাল পিলো, ভলিবল।

আরও ছিল ছোট ছেলে-মেয়েদের দৌড়, তরুণ- তরুণীদের দৌড় ও পুরুষদের দৌড় প্রতিযোগিতা। খেলাধুলা পরিচালনা করেন সংগঠনের সভাপতি আশরাফ উজ জামান, সাধারণ সম্পাদক ডা: নাফিসুর রহমান, বনভোজনের আহবায়ক আওকাত হোসেন খান, রফিকুল ইসলাম, হানিফ মজুমদার, সামসুজ্জামান পিন্টু, মো: শানু , মাহাবুব কবির প্রমুখ।

দুপুরের খাবারের পর প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । পুরস্কার বিতরণ শেষে আকর্ষনীয় র‌্যাফেল ড্রতে ভাগ্যবান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। বনভোজনের আহবায়ক, সংগঠনের সাধারণ সম্পাদক ও সভাপতি সবাইকে ধন্যবাদ জানান।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV