Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশী এমপ্লয়িস অব এনওয়াইসিটিএ-এমটিএ’র বর্ণাঢ্য বনভোজন (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 138 বার

প্রকাশিত: August 25, 2023 | 1:04 AM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে উৎসব আমেজে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশী এমপ্লয়িস অব এনওয়াইসিটিএ-এমটিএ’র বার্ষিক বনভোজন ২০২৩। গত ২৩ আগস্ট রোববার নিউইয়র্কের ইয়র্কটাউন হাইটসে এফডিআর স্টেট পার্কে চমৎকার আবহাওয়ায় দারুণ জমে উঠেছিল বর্ণাঢ্য এ বনভোজন। নিউইয়র্কে কর্মরত এনওয়াইসিটিএ-এমটিএ’র বিভিন্ন পর্যায়ের এমপ্লয়িরা স্ব-পরিবার অংশ নেন এ বনভোজনে। এছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দও যোগদান করেন এ আয়োজনে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
এদিন সকালে নাস্তা পরিবেশনের মাধ্যমে বনভোজনের কার্যক্রম শুরু হয়। এর পর অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলা-ধূলা। শিশু-কিশোর, নবীন-প্রবীণরা অংশ নেন বিভিন্ন ইভেন্টে। অংশগ্রহণকারিরা ভিন্ন এক উৎসবে মেতে ছিলেন। পার্কের খোলা মাঠে খেলাধুলাসহ নানান আনন্দে মেতে ওঠেন তারা। দিনব্যাপি বনভোজনে বিভিন্ন খেলা-ধূলা ছাড়াও বিশেষ আর্কষণ ছিল র‌্যাফেল ড্র।
দুপুরে অতিথিদের পরিবেশন করা হয় গোল্ডেন প্যালেস পার্টি হল ক্যাটারিং থেকে আনা সুস্বাদু খাবার। দুপুরের খাবার শেষে মহিলাদের মিউজিক্যাল বালিশ নিক্ষেপ ইভেন্টের মাধ্যমে খেলাধুলা পর্ব শেষ হয়।
বনভোজন উদযাপন কমিটির আহ্বায়ক সাঈম মোন্তাকিমের পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিডাব্লিউ ইউ লোকাল ১০০ প্রেসিডেন্ট রিচার্ড ডেভিস, সাবেক প্রেসিডেন্ট টনি উতানো, সেক্রেটারি লাটোনিয়া ক্রিস্প ও ট্রেজারার জন চোরেলো, টাওয়ার/কন্ডাক্টর চেয়ার জেসি, বি ডিভিশনের ট্রেন অপারেটর চেয়ার রডরিগেজ, স্টেশন চেয়ার জেইসন, স্টেশন রেকর্ডিং সেক্রেটারি শামীম আহমেদ।
অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সুপারেন্টেন্ড আলী হায়দার ও মোহাম্মদ মনসুর, সুপারভাইজার অজয় সরকার, মো: শামীম মিয়া, নিলুফার বেগম, অরুণ দাশ গুপ্ত, গৌতম দাস, সিদ্ধার্থ চৌধুরী, রুশদী হক ও বড়াল বড়–য়া প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সামাদ মিয়া জাকারিয়া, আখলাকুর রহমান আপন, নিজাম উদ্দিন, একেএম মামুন খান, সাফওয়ান এ চৌধুরী, প্রধান সমন্বয়কারী সৈয়দ তাহমীদুল হক, সমন্বয়কারী মো. আজাদ মিয়া, জামাল আহমেদ, ফরিদ খান, মোখলেসুর রহমান, মই রাজ্জাক, মো. রশিদ, মোহাম্মেদ তুষার, ফারহানা চৌধুরী, তানজিনা বীথি, মোহাম্মদ সোহেল, নুরুল সরকার, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ মঞ্জুর, মঈনুল কুদ্দুস, জুয়েল আহমেদ, মোহাম্মদ নাজমুল, আবু বকর সিদ্দিক, সালাম চৌধুরী প্রমুখ। স্বেচ্ছাসেবক হিসেবে ছিলেন মুজিবুর রহমান, আরিফ রহমান, আবির আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শারমিন তানিয়াসহ অন্যান্যরা। শেষে খেলাধুলায় অংশগ্রহণকারী এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সন্ধ্যায় বনভোজনের কার্যক্রম শেষ হয়। র‌্যাফল ড্র বিজয়ীরা জিতে নেন আর্কষণীয় সব পুরস্কার।
অতিথিরা সংশ্লিষ্টদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে ভিন্ন আমেজের একটি বনভোজন আয়োজনের জন্য আয়োজক কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান।
আয়োজক কমিটির পক্ষ থেকে বনভোজনে অংশগ্রহন করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে আরও সুন্দর আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV