Wednesday, 18 March 2026 |
শিরোনাম
নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন নিউইর্য়কে এনওয়াইপিডি মুসলিম অফিসার সোসাইটির বার্ষিক ইফতার ডিনার ও অ্যাওয়ার্ড অনুষ্ঠিত নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সংবর্ধনা নিয়ে বিভক্তি : সংবর্ধনা দেয়ার এখতিয়ার বৈধ কমিটির, অন্য কারো নয় – সংবাদ সম্মেলনে রনেল-রাশেদ কমিটি

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: March 29, 2019 | 9:03 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমনকে সংবর্ধনা দেয়া নিয়ে বিভক্তি চরমে পৌঁছেছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার নামে সভাপতি ড. মনসুর আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুল কাদের মিয়া আগামী ৮ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রীকে প্রবাসী নাগরিক সংবর্ধনা দেয়া হবে বলে পোস্টারিং করেছেন। তারা পোস্টারিং ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার-প্রচারণা চালালেও ‘সদ্য ঘোষিত’ বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি দুরুদ মিয়া রনেল ও সাধারণ সম্পাদক মো: রাশেদুল ইসলাম এক সংবাদ সম্মেলনে দাবী করেছেন, যুক্তরাষ্ট্রে তাদের কমিটিই বৈধ। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নামে অন্য কেউ কোন কার্যক্রম চালাতে পারবে না।

জ্যাকসন হাইটসের পালকি পার্টি হলে বুধবার রাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এসএম গোলাম রব্বানী চৌধুরী। বিভিন্ন প্রশ্নের জবাব দেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার নতুন সভাপতি দুরুদ মিয়া রনেল। সৌদি আরব থেকে স্কাইপিতে কথা বলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জাফর ইকবাল। সংবাদ সম্মেলনে স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার নতুন সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এসএম গোলাম রাব্বানী চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সহ সম্পাদক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সহ সভাপতি নুরজাহান আক্তার সবুজ ও বাংলাদেশ আওয়ামী লীগ উপ-কমিটির সদস্য ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রসায়নবিদ মো: জাফর ইকবাল স্বাক্ষরিত পত্রে নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হিসাবে দুরুদ মিয়া রনেল এবং সাধারণ সম্পাদক হিসাবে মো: রাশেদুল ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে। এই কমিটি বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক অনুমোদিত কমিটি। বঙ্গবন্ধু ফাউন্ডেশন সবসময় ব্যক্তিকে যাচাই এবং বাছাই করে কমিটি দিয়ে থাকে।
তিনি বলেন, আগামী ৭ এপ্রিল পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্রে আগমণ উপলক্ষে বঙ্গবন্ধু ফাউন্ডেশন, যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মো: দুরুদ মিয়া রনেল এবং সাধারণ সম্পাদক মো: রাশেদুল ইসলাম বিভিন্ন কর্মসূচি হাতে নিচ্ছেন। ইতোমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কুচক্রী মহল বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নাম ব্যবহার করে নাগরিক সংবর্ধনার প্রচার-প্রচারনা স্থানীয় মিডিয়া ও সোস্যাল মিডিয়ায় চালিয়ে যাচ্ছেন। যাদের কেন্দ্রের সাথে সাংগঠনিক সম্পৃক্ততা নেই।
গোলাম রাব্বানী চৌধুরী বলেন, আপনারা সবাই অবগত আছেন পররাষ্ট্র মন্ত্রী ড. একে আব্দুল মোমেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি। সেই ধারাবাহিকতায় এবং পদাধিকার বলে পররাষ্ট্রমন্ত্রীকে সংবর্ধনা দেয়ার অধিকার একমাত্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এবং সাধারণ সম্পাদক যথাক্রমে মো: দুরুদ মিয়া রনেল এবং মো: রাশেদুল ইসলাম বৈধ কমিটির এখতিয়ার রয়েছে। অন্য কারো নয়।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV