নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে বঙ্গবন্ধুর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন : শিশুদের জন্য পরিচ্ছন্ন বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়লা আবর্জনা দূর করে পরিবেশ দূষণমুক্ত রাখার প্রত্যয় ব্যারিষ্টার সুমনের
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ’বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’- প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিউইয়র্কে আজ ১৮ মার্চ যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৪ উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমন। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্বসহ বাংলাদেশ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নতুন প্রজন্মের শিশু-কিশোরদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠৈ।
অনুষ্ঠানের সূচনালগ্নে কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা’র নেতৃত্বে কনস্যুলেটের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধুর উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭১ ও ১৯৭৫ এর সকল শহিদদের আত্মার মাগফিরাত ও দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথি ব্যারিষ্টার সৈয়দ সাইয়্যেদুল হক সুমন এমপি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন যে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিশুদের জন্য পরিচ্ছন্ন বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে ময়লা আবর্জনা দূর করে পরিবেশ দূষণমুক্ত রাখার প্রত্যয়ে তিনি আত্মনিয়োগ করেছেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কোন বিকল্প নেই উল্লেখ করে তিনি দেশপ্রেমে DØy× হয়ে তিনি সকলকে একযোগে কাজ করার আহবান জানান। তিনি জাতির পিতার ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশুদিবস-২০২৪ উপলক্ষ্যে গৃহিত সকল কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন।
কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা দিবসটির বিশেষ তাৎপর্যের কথা তুলে ধরে বাংলাদেশের স্বাধীনতাসহ সকল আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসাধারণ নেতৃত্ব ও অবদানের কথা সশ্রদ্ধচিত্ত্বে স্মরণ করেন। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের প্রতিটি সন্ধিক্ষণে বঙ্গবন্ধু যে ঐতিহাসিক ভূমিকা পালন করেন সে কারনে বঙ্গবন্ধু ও বাংলাদেশ সমার্থক বলে তিনি মন্তব্য করেন। শিশুকাল থেকেই বঙ্গবন্ধুর চরিত্রে যে দৃঢ়তা, দেশপ্রেম, মানবিকতা এবং নেতৃত্বের গুণাবলী প্রতিফলিত হয়েছিল তা আজকের সব শিশুর জন্য অনুপ্রেরণার উৎস বলে তিনি যোগ করেন। জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কনসাল জেনারেল শিশুদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করে তাদের শারিরীক, মানসিক ও নৈতিক উৎকর্ষ অর্জনের জন্য সহায়ক পরিবেশ সৃষ্টিতে সকলের প্রতি আহবান জানান। এছাড়াও অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সভাপতি, সহ সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
দিবসটি উপলক্ষ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু-কিশোরদের অংশগ্রহণে একটি চিত্রাঙ্কন অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র রমজান উপলক্ষ্যে ইফতারি ও নৈশভোজ পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








