নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের দাফন সস্পন্ন, টেলিকনফারেন্সে বিশেষ দোয়া আজ সন্ধ্যা ৬টায়
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি কামাল আহমেদের দাফন আজ ১০ এপ্রিল শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে সম্পন্ন হয়েছে। তার মরদেহে নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হয়। সেখানেই তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জ্যাকসন হ্ইাটসের মোহাম্মদী সেন্টারের প্রতিষ্ঠাতা ইমাম কাজী কায়্যুম। কামাল আহমেদের নিকটাত্মীয় ও বাংলা ক্লাব ইউএসএ’র সভাপতি আবুল কালাম পিনু ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, জানাজায় তার পরিবারের সদস্য সহ ১৫/১৬ জন লোক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সবার পরিচিতি মুখ কামাল আহমেদ গত ৫ এপ্রিল রোববার ভোর রাত ৪.৩০ মিনিট তিনি নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, এক পুত্র, ৫ ভাই ও ৫ বোন সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খী রেখে গেছেন। তার ইন্তেকালের খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার মুত্যুতে কমিউনিটির জন্য অপূরনীয় ক্ষতি হলো বলে কমিউনিটি নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেছেন।
নিউইয়র্কর এলমহার্স্টে বসবাসকারী কামাল আহমেদ গত ৩০ মার্চ সোমবার অসুস্থবোধ করলে তাকে স্থানীয় এলহার্স্ট হাপাতালে ভর্তি করা হয়। সেখানে তার স্বাস্থ্য পরীক্ষার পর করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়লে তার চিকিৎসা চলতে থাকে। এরই মধ্যে তার কিডনী বিকল হয়ে যায় এবং তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন। পরবর্তীতে চিকিৎসকদের সকল চেষ্টা ব্যর্থ করে তিনি ৫ এপ্রিল রোববার ভোরে না ফেরার দেশে চলে যান।
সিলেটের বিয়ানীবাজারের সন্তান কামাল আহমেদ দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী। বসবাস করতেন নিউইয়র্কে। প্রবাসী জীবনে বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র নির্বাচিত সভাপতি। এছাড়াও যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আ¤্রলো সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সোসাইটি’র দু’বারের নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করে চলেছিলেন।
ব্যক্তিগত জীবনে কামাল আহমেদ একজন স্বল্পভাষী, নিরহংকারী, বিনয়ী ও পরোপকারী মানুষ ছিলেন। তিনি ‘জাতির জনক’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি আওয়ামী লীগ করতেন। ছিলেন নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি। তবে কমিউনটি সেবায় ছিলেন সকল রাজনীতির উর্ধ্বেও একজন সমাজকর্মী মানুষ।
এদিকে সোসাইটির সভাপতি মরহুম কামাল আহমেদ ও কার্যকরী পরিষদ সদস্য মরহুম আজাদ বাকের সহ সদ্য প্রয়াত সকল প্রবাসী বাংলাদেশীর বিদেহী আত্মার শান্তি কামনায় সোসাইটির পক্ষ থেকে আজ ১০ এপ্রিল শুক্রবার সন্ধ্যা ৬টায় টেলিকনফারেন্সের মাধ্যমে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে বলে সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহীম হাওলাদার ও সাধারণ সম্পাদক রুহুল আমীন সিদ্দিকী জানিয়েছেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








