Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সভাপতি শহীদ কামাল আহমেদের কবর জিয়ারত

অনলাইন ডেস্ক পঠিত: 108 বার

প্রকাশিত: September 8, 2020 | 9:45 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্ক ওয়াশিংটন মেমোরিয়াল কবরস্থানে শহীদ কামাল আহমেদের কবর জিয়ারতে লাউতাবাসীর এই আয়োজনে জিয়ারত ও মোনাজাত পরিচালনা করেন ইমাম কাজী কায়্যূম। নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির দুইবারের সভাপতি সিলেট-লাউতার গর্বিত সন্তান কামাল আহমেদ গত ৫ই এপ্রিল, ২০২০ করোনাভাইরাসে নিউইয়র্কের এলমহার্স্ট হাসপাতালের শাহাদত বরণ করলে ১০ই এপ্রিল, শুক্রবার সেখানে তাঁকে দাফন করা হয়। কামাল আহমেদের অন্তিম ও পরিবারের ইচ্ছানুযায়ী লাউতারই আরেক কৃতি সন্তান নিউইয়র্কের প্রসিদ্ধ ইমাম কাজী কায়্যূম নিজ দায়িত্বগুণেই সে সময়ের করোনাভাইরাস মহামারির প্রতিকুলতা এড়িয়েও মরহূম শহীদ কামাল আহমেদের নামাজে জানাজাটিও পড়িয়েছিলেন। দীর্ঘ সাড়ে চার মাস পর গত রোববার, ৬ই সেপ্টেম্বর ২০২০ দুপুরে মরহূমের প্রিয় লাউতাবাসী এই জিয়ারতটির আয়োজন করলেও প্রবাসীরা যে যখনি সময় পেয়েছেন বা পান, এখানে এসে জিয়ারত করেন। শহীদ কামাল আহমেদের মহিয়সি মাও একই কবরস্থানে সমাহিত হোন বছর তিনেক আগে। ঐদিন একই সাথে সবাই মরহূমা মা’রও কবরটি জিয়ারত করেন।

উল্লেখ্য, নিউইয়র্কে করোনাভাইরাসে শাহাদপ্রাপ্ত প্রায় ৪০০ বাংলাদেশীর অনেককেই এই কবরস্থানে দাফন করা হয়। কামাল আহমেদের সহপাঠী বাল্যবন্ধু বীর মুক্তিযোদ্ধা হাদী হোসেন বাবুলও উক্ত জিয়ারতে অংশগ্রহণ করেন। জিয়ারত শেষে  সবাইকে তাবারুক অপ্হায়ণ করান জনাব মহিউদ্দিন ও আবদুল মতীন। জোহরের কসর নামাজ সেখানেই সবাই আদায় করেন। কসর নামাজের ইমামতিও করেন ইমাম কাজী কায়্যূম। নামাজ শেষে ফের বিদায়ী জিয়ারত করে সবাই নিজ নিজ বাসস্থানে ফিরে যান। ইমাম কাজী কায়্যূম বলেন, যেহেতু আমাদের পরিবারের নতুন প্রজন্ম এই দেশেই বেড়ে উঠছেন, এখানেরই স্থায়ী বাসিন্দা এরা হবেন, আমরাও হয়ে গেছি, আমাদের বাসস্থান ও ব্যবসা-বাণিজ্য সব এখানেই করছি। আমরা আমাদের কুরবানী-আকীকা এই দেশেই দিচ্ছি তাই প্রবাসে ইসলামী ঐতিহ্য বজায় রাখতে ও সঠিক ইসলামী আদর্শের অনুস্মরণে  আমরা আমাদের মুর্দাকে দেশে না পাঠিয়ে প্রবাসের এমন অনুকুল পরিবেশেই দাফন করবো। স্বজনদের কবর জিয়ারাতের ইসলামিক ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে এবং নতুন প্রজন্মকে এই মহৎ কাজে পথ প্রদর্শন, উদ্বুদ্ধ ও উৎসুক করে তুলতে হবে, যাতে করে আমরা সমাহিত হবার পরও আমাদের প্রজন্মরা আমাদের ইসলামিক সংস্কৃতির এই ধারাবাহিকতাকে বজায় ও ধরে রাখতে পারেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV