নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী উদযাপন ২ নভেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ সোসাইটির সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে নিউইয়র্কের টেরেস অন দা পার্কে আগামী ২ নভেম্বর। এ উপলক্ষে বেশ কয়েকটি সভা করে সোসাইটির বর্তমান কার্যকরী কমিটি। এসব সভায় সুবর্ণজয়ন্তীর বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। অনুষ্ঠান সফলভাবে আয়োজনের সুবিধার্থে গঠিত হয়েছে উদযাপন কমিটিও।

সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে স্মরণসভা ও দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচি এবং কমিউনিটি নেতাদের সঙ্গে মতবিনিময়ের আয়োজন করা হবে। মূল অনুষ্ঠানে থাকবে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, ঐতিহ্য প্রদর্শনী, নতুন প্রজন্মের পরিবেশনা, প্রবাসে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশ করা হবে, যেখানে সংগঠনের ইতিহাস, সংগ্রাম ও সাফল্যের দলিল সংরক্ষিত থাকবে।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, আমরা একটি নিজস্ব ভবনের স্বপ্ন বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। এটি বাস্তবায়িত হলে প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের জন্য এটি হবে একটি স্থায়ী ঠিকানা যেখানে তারা একত্রিত হবে, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যুক্ত থাকবে এবং বাংলাদেশি পরিচয়ের শেকড়কে আরও দৃঢ় করবে। সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে আমাদের ইশতেহারে থাকা এ প্রতিশ্রুতি পূরণের ঘোষণা দেয়া হবে। প্রবাসী বাংলাদেশীদের ভোটার আইডি করার যে প্রতিশ্রুতি ছিলো বাংলাদেশ কনস্যূলেটের সহযোগিতায় সেটাও পূরণের পথে।
বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন, সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে আমারা বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি-কালচার তুলে ধরার চেষ্টা করব। পাশাপাশি যারা এ দেশে বেড়ে উঠেছে, যারা নতুন প্রজন্ম তাদের সাথে আমাদের একটি সেমিনার থাকবে, যেখানে বাংলাদেশী চেতনা ধারণ করে বাংলাদেশী কমিউনিটিকে সামনের দিকে এগিয়ে নিতে তাদের ধ্যান ধারণা তারা প্রকাশ করবে।
বাংলাদেশ সোসাইটির ৫০ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিতব্য সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে হলে নামমাত্র ৫০ ডলার ফি দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান সংগঠনটির নেতৃবৃন্দরা। ট্যারেস অন দ্যা পার্কের ১ হাজার লোকের ধারণক্ষমতা সম্পন্ন হলরুমে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনার সুবিধার্থে অনলাইনে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত ও ফি নির্ধারণ করা হয়েছে বলেও জানান তারা।
উল্লেখ্য, প্রবাসী বাংলাদেশিদের ঐক্য, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার লক্ষ্যে ১৯৭৫ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ সোসাইটি ইনক প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ সোসাইটি ইনক নিউইয়র্কভিত্তিক প্রবাসী বাংলাদেশিদের আমব্রেলা খ্যাত অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন, যা সংস্কৃতি, ঐতিহ্য ও কমিউনিটির কল্যাণে কাজ করে। এটি উৎসব, সামাজিক সেবা ও ঐক্যের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








