নিউইয়র্কে বাংলা উৎসব ২২, ২৩ ও ২৪ মে
ইউএসএনিউজঅনলাইন.কম: আগামী ২২, ২৩ ও ২৪ মে নিউইয়র্কে ২০১৫ সালের আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা অনুষ্ঠিত হবে। গত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত মুক্তধারা ফাউন্ডেশনের এক সভায় এই বই মেলার আহ্বায়ক মনোনীত হয়েছেন ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান সাংবাদিক রোকেয়া হায়দার। বিগত বইমেলার আহ্বয়ক ডা. জিয়াউদ্দীন আহমেদ পরবর্তী বই মেলার আহ্বায়ক হিসাবে রোকেয়া হায়দারের নাম প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়
ডা. জিয়াউদ্দিন তার বক্তব্যে বলেন, নিউ ইয়র্কের বইমেলা আজ উত্তর আমেরিকার সবচেয়ে সুন্দর ও সার্বজননীন অনুষ্ঠানে পরিণত হয়েছে। তিনি এই প্রবাসের সকল বাঙালিকে এই বইমেলার পতাকাতলে একত্রিত হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে তিনি বইমেলার স্বেচ্ছাসেবক বৃদ্ধি, আর্থিক স্বচ্ছলতা এবং শক্তিশালী উদযাপন কমিটি গঠনের উপর জোর দেন। বাংলাদেশ সরকার কলকাতা বইমেলায় যেভাবে সহযোগিতা করে থাকে সেভাবে আমেরিকার বইমেলাকেও সহযোগিতা করার জন্য তাদের প্রতি আহ্বান জানান।
ড. জিয়াউদ্দিন ছাড়াও প্রস্তুতি কমিটির সভায় বক্তব্য রাখেন, হাসান ফেরদৌস, নাসিমুন নাহার নিনি, আহমেদ মুসা, বিশ্বজিত সাহা, আদনান সৈয়দ, পাভেল রহমান, জীবন বিশ্বাস, সেমন্তী ওয়াহেদ, মোশাররফ হোসেন, এবিএম সালেহউদ্দীন, জি এইচ আরজু, পার্থসারথী অর্ঘ্য, শাহাদাৎ হোসেন, গোপাল সান্যাল, মুরাদ আকাশ, আবু রায়হান, প্রতীপ দাশগুপ্ত, শেষাদ্রি গুপ্ত, মানিক রহমান, উদিতা তন্বি, নাসরিন চৌধুরী, পিয়াল আমিন, ধীরাজ রায়, সুকান্ত গঙ্গোপাধ্যায়, শাহীন মিয়া, আবদুল খালেক প্রমূখ।
সভায় হাসান ফেরদৌস বলেন, বইমেলার আকর্ষণ বাড়াবার জন্য জনপ্রিয় লেখক, শিল্পী এবং ব্যক্তিত্বদের কথা ভাবতে হবে। নতুন প্রজন্মকে আরো বেশি করে এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে। নাসিমুন নাহার নিনি বলেন, আমরা বইমেলাকে সফল করার যে পরিকল্পনাই করি না কেন তা বাস্তবতার নিরিখে করতে হবে। বইমেলার জন্য তথ্যকেন্দ্র ও অনুষ্ঠানসূচি অতীব জরুরী বলে তিনি মন্তর্য করেন।
মুক্তধারার বিশ্বজিত সাহা বলেন, মুক্তধারা ফাউন্ডেশন বইমেলা শুরু করেছিল। কিন্তু এখন এই বইমেলা উত্তর আমেরিকা প্রবাসী বাঙালীদের প্রাণের মেলায় রূপ নিয়েছে। এটাই বড় সার্থকতা। এই ধারাবাহিক কাজে আমেরিকা প্রবাসী বাঙালীরা ছাড়াও নিউইয়র্কের সকল বাংলা সংবাদ মাধ্যমগুলো যেভাবে সহযোগিতা করে আসছেন সেজন্য মুক্তধারা ফাউন্ডেশন থেকে তিনি তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
২০১৪ সালে বইমেলায় পাভেল রহমানের চিত্র প্রদর্শনী আয়োজন করার জন্য পাভেল রহমান মুক্তধারা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ২০০৭ সাল থেকে বই মেলার আহ্বায়ক কমিটি গঠন শুরু হয়। পর্যাক্রমে দায়িত্ব পালন করেন বিশিষ্ট লেখক প্রাবন্ধিক হাসান ফেরদৌস, বিশিষ্ট সাহিত্যিক ও বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত লেখক ড. জ্যোতিপ্রকাশ দত্ত, সাপ্তাহিক ‘প্রবাসী’ পত্রিকার সম্পাদক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, সমাজ সেবক ও নাট্যজন সউদ চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক নাসিমুন নাহার নিনি, একুশে পদকপ্রাপ্ত নাট্যজন জামাল উদ্দীন হোসেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








