নিউইয়র্কে ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের ৫ মিলিয়ন ডলার প্রাক্কলিত ব্যয়ে বহুতল ভবণ নির্মানে সকলের সার্বিক সহযোগিতা কামনা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বাঙালী অধ্যুষিত ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের ক্রয়কৃত পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গায় প্রস্তাবিত নতুন বহুতল ভবন নির্মানে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। সকলের সহযোগিতায় প্রায় ৫ মিলিয়ন ডলার প্রাক্কলিত ব্যয়ে বেসমেন্টসহ ৬ তলা বিশিষ্ট ভবণ নির্মান কাজ শিগগির উদ্বোধন করা হবে। গত ১৯ অক্টোবর রোববার সকালে মসজিদের ২য় তলায় অনুষ্ঠিত বার্র্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
বাংলাবাজার জামে মসজিদের সভাপতি ডা. আবদুস সবুরের সভাপতিত্বে এবং কমিটির সাধারণ সম্পাদক লালন আহমেদের পরিচালনায় সভায় দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ইয়াহইয়া। এসময় মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের আত্মার মাগফেরাতসহ ও বিশ্ব মানবতার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
সাধারণ সভায় মসজিদের বার্ষিক রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক লালন আহমেদ। বার্ষিক আর্থিক রিপোর্ট পেশ করেন কোষাধ্যক্ষ ইকবাল হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাবাজার মসজিদের প্রধান উপদেষ্টা মো. ফখরুল ইসলাম, উপদেষ্টা পরিষদের সদস্য ইকবাল মাহমুদ, ইফতেখার সিরাজ, মোহাম্মদ এন মজুমদার ও ডা. এমডি আলম, ফান্ডরেজিং কমিটির চেয়ারম্যান আলমাছ আলী, সাধারণ সদস্য আব্দুস সহিদ, সাইদুর রহমান লিংকন প্রমুখ।
সার্বিক সহযোগিতায় ছিলেন মসজিদ কমিটির সহ সভাপতি মো. আহসান রাসুল নাসির, মোহাম্মদ এ হাসান ও মোহাম্মদ আবু সাঈদ, সহ সাধারণ সম্পাদক শামিম উদ্দিন, সহ কোষাধ্যক্ষ সোহেল চৌধুরী, কার্যকরী সদস্য মোহাম্মদ শাহজাহান, আজিজুল হক, মিজানুর রহমান, ওয়ালিউর রহমান, জাফর তালুকদার, সেবুল খান, ফারুক আহমেদ ও মো. জসিম উদ্দিন।
সভা সূত্র জানায়, সভায় ব্রঙ্কসের ১৩৫১ ওডেল স্ট্রিট এর বাংলাবাজার জামে মসজিদের প্রস্তাবিত নতুন বহুতল ভবন নির্মান কাজের বিস্তারিত তুলে ধরা হয়। এসময় মসজিদের ক্রয়কৃত পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গায় নতুন বহুতল ভবন নির্মান কাজ শুরু করার পর পর্যায়ক্রমে পুরো প্রকল্প সম্পন্ন করা হবে। সভায় বিপুল সংখ্যক লাইফ মেম্বার ও সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।
মসজিদের সভাপতি ডা. আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক মো. লালন আহমেদ সাধারণ সভায় উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে মসজিদে আর্থিক সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ জানান।
বক্তারা বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবণ নির্মানে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
মসজিদের জন্য সাহায্য পাঠাবার ঠিকানা : বাংলাবাজার জামে মসজিদ ইনক, ১৩৫১, ওডেল স্ট্রিট, ব্রঙ্কস, নিউইয়র্ক – ১০৪৬২, ফোন : ৩৪৭-২৯৩-৫৮৫৮।
বাংলাবাজার জামে মসজিদ ইনক্, চেজ ব্যাংক এন.এ. হিসাব নং : ১৭৮ ৭৩২ ৯০৬, রাউটিং নং : ০২১০০০০২১ এবং মড়ভঁহফসব, তবষষব.)
উল্লেখ্য, নিউইয়র্কের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী মরহুম আলহাজ গিয়াস উদ্দিনের প্রচেষ্টায় ব্রঙ্কসে বাঙালীদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টারলিং-বাংলাবাজার এলাকায় ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছরের মাঝামাঝি ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের বর্তমান নিজস্ব ভবণটি ক্রয় করা হয়। গত ২০২৩ সালে বাংলাবাজার জামে মসজিদের জন্য ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে মসজিদের পার্শ্ববর্তী ৫ হাজার স্কয়ারের খালি জায়গা ১.৫২৫ মিলিয়ন ডলার ব্যয়ে ক্রয় করা হয়।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








