Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশ এসোসিয়েশনের বিজয় দিবস উদযাপন, মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান

অনলাইন ডেস্ক পঠিত: 161 বার

প্রকাশিত: December 16, 2025 | 4:11 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : বিন¤্র শ্রদ্ধা, ভালোবাসা আর উৎসবমুখর পরিবেশে নিউইয়র্কে উদযাপিত হয়েছে বাংলাদেশের ৫৫ তম মহান বিজয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকার আল আকসা পার্টি সেন্টারে গত ১৫ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সংগঠনটি মুক্তিযোদ্ধা সম্মাননা, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে।
আয়োজক সংগঠনটির সভাপতি মোহাম্মদ এ ইসলাম মামুনের সভাপতিত্বে এবং উদযাপন কমিটির সদস্য সচিব রেজা আব্দুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রঙ্কস কমিউনিটি বোর্ড ৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মঞ্জুর আহমেদ, পৃষ্টপোষক বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, কার্যকরী সদস্য বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, কমিউনিটি একটিভিস্ট আবদুর রহিম বাদশা, সিপিএ জাকির চৌধুরী, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন, পার্কচেস্টার ব্রঙ্কস রিয়েলিটির প্রেসিডেন্ট সালেহ উদ্দিন সাল, বীর মুক্তিযোদ্ধা মুন্সী বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এমএ নাসির, ডিটেকটিভ (অব:) মাসুদুর রহমান, ল্যাফ: বিলাল উদ্দিল, বিজয় কৃষ্ণ সাহা, সাবেক চেয়ারম্যান জামাল উদ্দিন আহম্মেদ, আয়োজক সংগঠনের সহ সভাপতি সেলিম রেজা, সহ সাধারন সম্পাদক উদযাপন কমিটির আহ্বায়ক এমবি তুষার, উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী আনোয়ার জাহিদ, কার্যকরী সদস্য আহাদ হোসেন, মমতাজ উদ্দিন প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন বিবিএ’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান শামীম। অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং পবিত্র গীতা পাঠের পর বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশন করা হয়। মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান হয়।
অনুষ্ঠানে কচি-কাচাঁদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিচারকের দায়িত্ব পালন করেন মাকসুদা আহমেদ ও ফার্মিস আক্তার। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বেশ ক’জন প্রবাসী বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানান হয়।
এসময় সম্মাননা পাওয়া মুক্তিযোদ্ধারা আবেগ আপ্লুত হয়ে আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বলেন, সুদুর প্রবাসেও মুক্তিযোদ্ধাদের এমন সম্মাননা জানানোর অনুভূতি ভাষায় ব্যক্ত করার মত নয়।
বক্তারা রাজনৈতিক মতাদর্শ উর্দ্ধে থেকে মহান বিজয় দিবস পালনের আহ্বান জানান। তারা বলেন,
প্রবাসে জন্ম নেয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে জানাতে হবে বাংলাদেশের গৌরবজ্জ্বোল ইতিহাস। তাদের কাছে তুলে ধরতে হবে মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট। ছড়িয়ে দিতে হবে মুক্তিযুদ্ধের চেতনা। তাদের সেভাবে উদ্বুদ্ধ করতে পারলে তারাই এদেশের বিভিন্ন ইভেন্টে বাংলাদেশকে তুলে ধরবে। বয়ে আনবে বাংলাদেশের জন্য গৌরব ও সম্মান।
অনুষ্ঠানে বক্তারা মুক্তিযোদ্ধাদের সর্বকালের শ্রেষ্ঠ সন্তান হিসেবে অভিহিত কওে মুক্তিযুদ্ধে বিরোধিতাকারীদের প্রতি ঘৃণা প্রকাশ করেন। তারা বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। এজন্য পুরো জাতি তাদের কাছে কৃতজ্ঞ।
সংগঠনের সভাপতি মোহাম্মদ এ ইসলাম মামুন অনুষ্ঠানে আগত সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী শারমিন তানিয়া, বাবলা ও রুনা। নৃত্য শিল্পী এন্জেলিনা মনমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন।
উৎসবমুখর এ অনুষ্ঠানে মুলধারার রাজনীতিবিদ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন, কমিউনিটি নের্তৃবৃন্দ সহ বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV