নিউইয়র্কে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটির একুশ উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম: নিউইয়র্কের ব্রঙ্কসে সম্মিলিতভাবে বাংলাদেশের মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি দুপুরে ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি আয়োজনে ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরাল’র সামনে দিবসটি উদযাপিত হয়। এ উপলক্ষে ভাষা শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সম্মিলিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন কমিটির কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং উদযাপন কমিটির কর্মকর্তা মোঃ শামীম মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উদযাপন কমিটির আব্দুস শহীদ, মাহবুব আলম, রোকন হাকিম, শামীম আহমেদ, কাজী রবিউজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এম এ নাসির, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, কফিল চৌধুরী, নূরে আলম জিকু, মোতাসিম বিল্লাহ তুষার প্রমুখ।
অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন বাংলাবাজার জামে মসজিদের খতীব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া ও কবি আবু তাহের। পবিত্র গীতা থেকে পাঠ করেন কবি শুধাংশু মন্ডল। অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।
এর আগে ২১ ফেব্রুয়ারি সকালে মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র পক্ষ থেকে অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা একুশের ভাষাশহীদদের স্মরণ করে নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানানো হয়।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








