Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি অব ইউএসএ’র বর্ণাঢ্য অভিষেক (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 187 বার

প্রকাশিত: December 8, 2025 | 5:06 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রে বাংলাদেশীদের অন্যতম আঞ্চলিক সংগঠন ব্রাহ্মণপাড়া উপজেলা সোসাইটি অব ইউএসএ’র নতুন কমিটির অভিষেক। গত ১৫ নভেম্বর সন্ধ্যায় জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে জাকজমকপূর্ণ এ অনুষ্ঠানে ব্রাহ্মণপাড়াবাসীসহ নিউইয়র্কের নানা শ্রেণী পেশার বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
আনন্দ-উচ্ছ্বাসে অভিষিক্ত হয় সোসাইটি’র নতুন কমিটি। অভিষেকে শপথ পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও কুমিল্লা সোসাইটির সাবেক সভাপতি আবুল খায়ের আকন্দ। এসময় নির্বাচন কমিশনের সদস্য এমদাদুল হক মাস্টার ও জয়নাল মাস্টার উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার এমএ কাদেরের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইভেন্ট কমিটির আহ্বায়ক কাজী আসাদ উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র সভাপতি ডা. মো. এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন বৃহত্তর কুমিল্লা সমিতি যুক্তরাষ্ট্র’র নবনির্বাচিত সভাপতি মো. ইউনুস সরকার, সাধারণ সম্পাদক মোঃ এ ছিদ্দিক পাটোয়ারী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফিরোজুল ইসলাম পাটোয়ারী ও খবির উদ্দিন ভূইয়া। আরো উপস্থিত ছিলেন কুমিল্লা সোসাইটি অব ইউএসএ’র সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল খালেক ও মিয়া মোঃ দাউদ, সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, সিনিয়র সহ সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক রিপন সরকার, কুইন্স বাংলাদেম সোসাইটির সভাপতি কাজী তোফায়েল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিষ্ট সারোয়ার খান বাবু, আব্দুল হক, আব্দুল মান্নান দেলোয়ার প্রমুখ।
অভিষিক্তরা হলেন : সভাপতি ইঞ্জিনিয়ার এমএ কাদের, সিনিয়র সহ সভাপতি জাকির হোসেন, সহ সভাপতি মিয়া মোহাম্মদ দাউদ, সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবাউল ইসলাম শাওন, কোষাধ্যক্ষ বিল্লাল হোসেন প্রমুখ। শপথ গ্রহণের পর নতুন কমিটির সদস্যদেরকে বিপুলভাবে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
নবনির্বাচিত কর্মকর্তারা নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন শপথে। দেশ ও প্রবাসে ব্রাহ্মণপাড়া উপজেলাবাসী’র যেকোনো প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
প্রধান নির্বাচন কমিশনার আবুল খায়ের আকন্দ সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে নব নির্বাচিত কমিটিকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
অতিথিরা নতুন কমিটিকে শুভেচ্ছা জানিয়ে কল্যাণমুখি কার্যক্রমের মাধ্যমে সংগঠনকে গতিশীল করার পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার এমএ কাদের ও সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান আয়োজনে সহযোগিতাকারীদেও প্রতি কৃতজ্ঞতা জানান।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV