নিউইয়র্কে মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং এর সাথে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসার বৈঠক: বাংলাদেশী-আমেরিকানদের ভূমিকার প্রশংসা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং এর সাথে ১৪ ফেব্রুয়ারি নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা তাঁর কুইন্স ডিস্ট্র্রিক্ট অফিস ফ্লাশিং-এ বৈঠক করেন।

বৈঠকে কনসাল জেনারেল সাদিয়া ফয়জুননেসা বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী সম্পর্কে মার্কিন প্রতিনিধি সভার সদস্য গ্রেস মেং-কে অবহিত করেন। কনসাল জেনারেল বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বাংলাদেশের অভ্যুদয় থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তাঁকে অবহিত করেন। এ সময় তিনি বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রার সাফল্যগাঁথা শুনে অভিভূত হন।
কনসাল জেনারেল কংগ্রেসওম্যান গ্রেস মেংকে আরো জানান যে, নিউইয়র্কের কুইন্স এলাকায় সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশী-আমেরিকান নাগরিকের বসবাস। প্রবাসী বাংলাদেশীদের বিশেষ করে নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে সম্পৃক্ত রাখা এবং বাংলাদেশ সম্পর্কে বিদেশীদের ক্রমবর্ধমান আগ্রহের বিষয়টি বিবেচনা করে ‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে কুইন্স পাবলিক লাইব্রেরীতে “বাংলা কর্নার” স্থাপন প্রক্রিয়াধীন রয়েছে বলে উলে−খ করেন কনসাল জেনারেল। ৬ষ্ঠ কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট এর কংগ্রেসওম্যান গ্রেস মেং এই অভিনব উদ্যোগ গ্রহণের জন্য কনসাল জেনারেলকে অভিনন্দন জানান।

কনসাল জেনারেল বাংলাদেশী-আমেরিকান জনগোষ্ঠীকে সার্বিক সেবা ও সহযোগিতা প্রদানের জন্য ইউএস কংগ্রেসওম্যান গ্রেস মেং-কে ধন্যবাদ জানান। কনসাল জেনারেল বলেন যে, বাংলাদেশী-আমেরিকান জনগোষ্ঠী ঐতিহ্যগতভাবে কঠোর পরিশ্রমী, সমৃদ্ধ সংস্কৃতি মনস্ক এবং আইন-শৃংখলার প্রতি শ্রদ্ধাশীল এবং তারা এ বৃহৎ শহরের কল্যাণে নিবেদিত। এ বিষয়ে, তিনি নিউইয়র্কে ক্রমবর্ধমান বাংলাদেশী-আমেরিকান জনগোষ্ঠীর সামাজিক কার্যক্রম, বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধি এবং সংস্কৃতি বিস্তারে সহযোগিতার জন্য তাঁকে অনুরোধ করেন।
কনসাল জেনারেল বাংলাদেশী-আমেরিকান নাগরিকদের কল্যাণের জন্য একযোগে কাজ করার লক্ষ্যে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। এসময় কনসাল জেনারেল তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে গ্রেস মেং কনসাল জেনারেলকে ধন্যবাদ জানান এবং বলেন বাংলাদেশ তাঁর সফর তালিকার শীর্ষে রয়েছে। একই সময়ে তিনি প্রথম মহিলা কনসাল জেনারেল হিসেবে নিউইয়র্কে বাংলাদেশ সরকারের দায়িত্ব পালন করার জন্য সাদিয়া ফয়জুননেসাকে অভিনন্দন জানান।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








