Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে মাহবুব-উল-আলম হানিফ এমপি’র রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

অনলাইন ডেস্ক পঠিত: 110 বার

প্রকাশিত: November 14, 2020 | 2:45 PM

আব্দুল হামিদ, নিউইয়র্ক : বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কুষ্টিয়া -৩ আসনের এমপি মাহবুব-উল- আলম হানিফ করোনায আক্রান্ত হয়ে নিজ বাসায় আইসোলেশনে আছেন। তাঁর রোগমুক্তি কামনা করে গত ১২ নভেম্বর বৃহস্পতিবার নিউইয়র্ক জ্যাকসন হাইটসে বাংলাদেশ ক্লাব মিলনায়তনে নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং দোয়া মাহফিলে তাঁকে সহযোগিতা করেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুল আমিন বাবু।

সভায় নেতৃবৃন্দ বলেন, জননেতা মাহবুব-উল-আলম হানিফ জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে দিনরাত কাজ করছেন এবং জনগণের সেবা করতে গিয়ে তিনি করোনায আক্রান্ত হয়েছেন। জননেতা মাহবুব উল আলম হানিফের আশু রোগমুক্তি কামনা করি এবং তিনি দ্রুত সুস্থ হয়ে পুনরায় কর্মীদের মাঝে ফিরে এসে আবার যেন জনগণের সেবা করতে পারেন। কর্মী বান্ধব এই জননেতা বঙ্গবন্ধুর আজীবন লালিত স্বপ্ন সোনার বাংলা এবং জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলা বিনির্মাণে বরাবরের মতো গুরুত্বপুর্ন ভুমিকা রাখতে পারেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আইরিন পারভীন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য নুরুল আফসার সেন্টু, আবদুল হামিদ, বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদ হোসেন সিরাজী, এম আলমগীর, নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সহ সভাপতি একে আলমগীর, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিবলী সাদেক শিবলু, মাহফুজ হায়দার, রশিদ রানা, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা কানিজ ফাতেমা, নিবাহী সদস্য গোলাম মওলা চৌধুরী, যুবলীগ নেতা জাহিদ হোসেন, যুক্তরাষ্ট্র ছাত্রলীগ নেতা হেলাল উদ্দীন সহ বাংলাদেশ ক্লাবের আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগ:
Situs Streaming JAV