Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শৈলী টেবিল টেনিস ক্লাব ও কালচারাল সেন্টারের যাত্রা শুরু

অনলাইন ডেস্ক পঠিত: 51 বার

প্রকাশিত: September 20, 2019 | 11:53 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক শহরের জ্যামাইকায় প্রথমবারের মত বাংলাদেশি পরিচালনায় যাত্রা শুরু করেছে শৈলী টেবিল টেনিস ক্লাব ও কালচারাল সেন্টার। সম্প্রতি এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ক্লাব এর উদ্বোধন করেন জাতিসংঘে বাংলাদেশের মান্যবর রাস্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন। এ উপলক্ষে বাংলাদেশী-আমেরিকান সোসাইটি অফ প্রফেশনাল (বিএসপি) এবং এস জে ইনোভেশন এর সহায়তায় এক টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ৪০ জন টেবিল টেনিস খেলোয়াড় অংশগ্রহণ করেন। ক্লাবটির প্রধান নির্বাহী এবং প্রশিক্ষকের দ্বায়িত্ব পালন করবেন বাংলাদেশের প্রাক্তন জাতীয় টেবিল টেনিস খেলোয়াড় মোকাররাম আহমেদ। তিনি বলেন, স্বচ্ছ বিনোদনের মাধ্যমে সদস্যদের সুস্হ ও ইতিবাচক জীবনযাপনে উৎসাহিত করা এবং শিশুদের দক্ষ টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই শৈলীর মূল লক্ষ্য। অনুষ্ঠিত টেবিল টেনিস প্রতিযোগিতায় আলতাফ আলী এককে প্রথম এবং আলতাফ আলী ও আসিফ চৌধুরী দ্বৈত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন।

প্রতিযোগিতা শেষে কনসাল জেনারেল সাদীয়া ফায়জুন্নেসা বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন। অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে ছিলেন এস জে ইনোভেশনের সিইও শাহেদ ইসলাম, বিএসপির প্রেসিডেন্ট ইমতিয়াজ চৌধুরী, মিজানুর রহমান সিপিএ, মাহ্দী ভূইয়াঁ, তাহমিদ জাওয়াদ, কামরুল খান, মোহাম্মদ জামান, আব্দুল মতিন, আরিফুর খান সহ আরো অনেকে।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV