Monday, 9 March 2026 |
শিরোনাম
New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার মাহফিল অনুষ্ঠিত (ভিডিও সহ)

অনলাইন ডেস্ক পঠিত: 127 বার

প্রকাশিত: March 20, 2024 | 1:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : যুক্তরাষ্ট্রে প্রবাসীদের অন্যতম আঞ্চলিক সংগঠন শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে গত ১৭ মার্চ রোববার। নিউইয়র্কে কুইন্সের আগ্রা প্যালেস পার্টি হলে ধর্মীয় উৎসব আমেজে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী শ্রীমঙ্গলবাসীর মিলন মেলায় পরিণত হয় ইফতার মাহফিলটি। খবর ইউএসএনিউজঅনলাইন.কম’র।
শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা’র সভাপতি মামুনুর রশীদ শিপুর সভাপতিত্বে এবং সহ-সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সুফিয়ান আহমেদ চৌধুরী, ইফতার উদযাপন কমিটির আহবায়ক দিলদার হোসেন, সমন্বয়কারী খলিলুর রহমান ও সদস্য সচিব মুজিবুর রহমান লাভলুর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন ইসলামিক স্কলার মুফতি মাওলানা মোহাম্মদ ইসমাইল। দেশ, জাতি ও বিশ্ব শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন দিলদার হোসেন।
প্রবাসী শ্রীমঙ্গলবাসী ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিপুল সংখ্যক সিলেটবাসী যোগ দেন এ ইফতার উৎসবে। সিলেটের ঐতিহ্যবাহী খিচুড়ি সহ দেশজ ইফতার সামগ্রী ছিল খাবারের মেনুতে।
সংগঠনের সভাপতি মামুনুর রশীদ শিপু এবং সাধারণ সম্পাদক ‘সুফিয়ান চৌধুরী ইফতার মাহফিলে অংশ গ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
তারা বলেন, কার্যকরী কমিটি, ইফতার উদযাপন কমিটির সহ সকলের অক্লান্ত শ্রম ও আন্তরিক সহযোগিতায় ইফতার মাহফিল সফল হয়েছে। বিশেষ করে ইফতার উদযাপন কমিটির আহবায়ক দিলদার হোসেন, যুগ্ম আহবায়ক ফয়েজ বক্স, সমন্বয়কারী খলিলুর রহমান, যুগ্ম সমন্বয়কারী আবুল বাসার, সুলতানা পলি, সদস্য সচিব মুজিবুর রহমান লাভলু ও যুগ্ম সদস্য সচিব তোফায়েল আহমেদ সহ সংশ্লিষ্টরা নিজ নিজ দায়িত্ব পালনে ছিলেন নিষ্ঠাবান। এজন্য সংশ্লিষ্ট সকলকে অসংখ্য ধন্যবাদ।

Situs Streaming JAV