Friday, 13 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সম্প্রচারে আসছে নতুন টিভি ‘বিশ্ববাংলা২৪’

অনলাইন ডেস্ক পঠিত: 186 বার

প্রকাশিত: January 25, 2020 | 2:11 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে গণমাধ্যমে যুক্ত হচ্ছে আরেকটি টিভি। আলিম খানের মালিকানাধীন ‘বিশ্ববাংলা২৪’ নামক নতুন টিভি শীঘ্রই সম্প্রচারে আসার ঘোষণা দেয়া হলো। এর আগে বাংলা চ্যানেল এবং এটিভির আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।

এটিভির লগো উন্মোচনের পর সম্প্রচারের অপেক্ষায় রয়েছে। এমনি অবস্থায় যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের কোষাধ্যক্ষ আলিম খান ‘বিশ্ববাংলা২৪’ নিয়ে মাঠে নামার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন। মুজিববর্ষের আমেজে ‘বিশ্ববাংলা২৪’র বিশেষত: হবে তারা বিজ্ঞাপণের ওপর নির্ভরশীল হবে না। বিজ্ঞাপণের আশ্বাসে কিংবা ‘লাইভ সম্প্রচার’র টোপ দিয়ে নগদ অর্থ হাতিয়ে নেয়ার মত অপসাংবাদিকতা থেকে দূরে থাকার সংকল্প ব্যক্ত করেছে ‘বিশ্ববাংলা২৪’। এটি ফেসবুক/ইউটিউবেও একইসাথে সচল থাকবে বলে মালিকপক্ষ জানিয়েছে।

প্রসঙ্গত: উল্লেখ্য যে, নিউইয়র্কে দেড় ডজনের অধিক সাপ্তাহিক পত্রিকা রয়েছে, যেগুলো বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। সে মার্কেটে যুক্ত হয়েছে গত সপ্তাহে ‘নবযুগ’ নামে আরেকটি সাপ্তাহিক। এভাবেই ক্রমবর্দ্ধমান কমিউনিটিতে গণমাধ্যমের হিড়িক পড়ে গেছে। এর ফলে প্রচার পাগল প্রবাসীরাই লাভবান হচ্ছেন বলে মনে করা হচ্ছে। স্মরণ করা যেতে পারে, বাংলাদেশের সকল টিভি চ্যানেলের অনুষ্ঠানই এখন উত্তর আমেরিকার প্রবাসীরা দেখতে পারেন ক্ষেত্রবিশেষে নামমাত্র ফি প্রদানের মাধ্যমে। এনআরবি নিউজ

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV