নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র কার্যকরী কমিটি : লিয়াকত সভাপতি, রবিউজজামান সাধারণ সম্পাদক ও নাসির কোষাধ্যক্ষ নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক্ এর ২০২৫-২৭ মেয়াদে লিয়াকত আলী সভাপতি, কাজী রবিউজজামান পুনরায় সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো: আবু নাসির কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গত ১৬ নভেম্বর ব্রঙ্কসে নিউইয়ার্ক সিনিয়র এ্যাডাল্ট ডে-কেয়ারে সামাজিক সংগঠন “সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি ইনক্ এর কার্যকরী কমিটি ২০২৫-২০২৭ গঠনের লক্ষে নিবার্চন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি, সঞ্চালনায় ছিলেন নির্বাচন কমিশনার ও সদস্য সচিব বিজয় কৃষ্ণ সাহা। নির্বাচন কমিশনার হিসেবে আরো দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনার খবির উদ্দিন ভুঁইয়া, নির্বাচন কমিশনার খন্দকার আব্দুল বাকী, নির্বাচন কমিশনার প্রকৌশলী আব্দুল খালেক, নির্বাচন কমিশনার মো: জাহাঙ্গীর হোসেন।
একই পদে একাধিক প্রার্থী না থাকায় আলোচনার ভিত্তিতে ২০২৫-২০২৭ মেয়াদে কার্যকরী কমিটি গঠনের জন্য, নির্বাচন কমিশন সকলের মতামত জানতে চান। আলোচকরা সংগঠনটির বিগত দিনের ধারাবাহিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন। নির্বাচন কমিশনারদের সিদ্ধান্ত গ্রহণে সহযোগীতা করতে উপস্থিত সদস্যদের কাছে বিভিন্ন পদে নাম প্রস্তাব করতে পরামর্শ চান। প্রস্তাবের বাস্তবতা ও প্রতিবন্ধকতা বিষয়ে আলোচনা করেন সাইফুল ইসলাম, তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, লিয়াকত আলী, খবির উদ্দিন ভূঁইয়া, খন্দকার আব্দুল বাকী, মনজুর আহমেদ, সাঈদ ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুন্সি বশির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ড.মোহাম্মদ শাহজাহান, বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ, বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সরদার আব্দুল মজিদ,বীর মুক্তিযোদ্ধা মোঃ আবু জাফর, মনজুর চকদার ।
উপস্থিত থেকে আরো মতামত প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা সরদার জাহানগীর আলম , কর্পোরাল ( অব:) আব্দুল মতিন, মো: মমতাজ উদ্দিন, রেজাউল করিম, বদরুল হক, সাঈদ ইসলাম, কাজী রবি-উজ্জামান।
সদস্যদের মতামত এর ভিত্তিতে লিয়াকত আলীকে সভাপতি, কাজী রবিউজজামানকে পূনরায় সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো: আবু নাসিরকে কোষাধ্যক্ষ পদে প্রার্থী প্রস্তাব করলে সকলে করতালির মাধ্যমে সম্মতি জানান।
প্রধান নির্বাচন কমিশনার ২০২৫-২৭ মেয়াদে লিয়াকত আলী সভাপতি, কাজী রবিউজজামান সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা মো: আবু নাসিরকে কোষাধ্যক্ষ ঘোষণা করে, আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সুপারিশ করেন।
পরে সকলের সুস্থতা কামনা, প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মুন্সি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালামের উমরাহ হজ্জ যাত্রা, সংগঠনের প্রয়াত সদস্য স্মরণ সহ নব নির্বাচিত সদস্যদের মাধ্যমে সংগঠনের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি হাজী আব্দুস ছালাম।
এতে অংশগ্রহণ করেন মো: বজলুল হক, মো: সোবাহান, মো: খুরশিদ আলম, রহমান উদ্দিন, খন্দকার গোলাম মোস্তফা, তৌহিদুর রহমান, রেজাউল করিম, আব্দুর সামাদ, লাল মিয়া, মো: আব্দুল রশিদ, মো: আতাউর রহমান, আব্দুল লতিফ, দোলন খান, আলম মোহাম্মদ, মো: সানাউল্লাহ, শচীন্দ্র নাথ সরকার, রামেন্দ মালাকার, আব্দুল লতিফ, মোহাম্মদ রহমান, এম এ জলিল, ইব্রাহিম, মিয়া মাসুদ, মো: টি হোসেন, শংকর, সুনীল কুমার অধিকারী, পান্না লাল সাহা, শহিদুল ইসলাম, আজিজুল হক, জহুরুল ইসলাম, এস এম মঈনুল ইসলাম, মোঃ ফজলিম উদ্দিন, মোঃ আতিকুর রহমান, মো: জালাল উদ্দিন, মনসুর রহমান প্রমুখ।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








