Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সিলেট সদর সোসাইটি অব ইউএসএ’র নব গঠিত উপদেষ্টা পরিষদ ও ট্রাস্টি বোর্ড এর পরিচিতি সভা

অনলাইন ডেস্ক পঠিত: 177 বার

প্রকাশিত: January 25, 2026 | 6:24 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে সিলেট সদর সোসাইটি অব ইউএসএ’র নব গঠিত উপদেষ্টা পরিষদ ও ট্রাস্টি বোর্ড এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ জানুয়ারি শনিবার কুইন্সের জয়া হলে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনাও। সংগঠনের সদস্যরা ছাড়াও কমিউনিটি নেতা, ব্যবসায়ী, সংস্কৃতি কর্মীসহ সিলেট সদরের লোকজন অংশ নেন এ অনুষ্ঠানে। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
সংগঠনের সভাপতি মিনহাজ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সিনিয়ার সহ সভাপতি হূমায়ুন আহমেদ চৌধুরীর পরিচালনায় এ আয়োজনে প্রথমে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোহাম্মদ ওয়াদুদ চৌধুরী। অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাপার সাবেক প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কমান্ডার শামসুল হক, সংগঠনের উপদেষ্টা দেওয়ান শাহেদ চৌধুরী, শাহ নেওয়াজ চৌধুরী, তোফায়েল আহমদ চৌধুরী, ট্রাস্টি বোর্ড সদস্য জুনেদ এ খান, শমশের আলী, আলতাফ চৌধুরী, মনসুর আহমদ চৌধুরী, সহ সভাপতি এহতেশাম চৌধুরী, সদস্য আলী আহসান, জাকির হোসেন, শরিফুল খালিসদার, কমিউনিটি নেতা আসিফ চৌধুরী, শ্যামল কান্তি চন্দ প্রমুখ। অন্যতম উপদেষ্টা অধ্যাপিকা রানা ফেরদৌস চৌধুরী জরুরী কারণে টরন্টো অবস্থান করায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে জানানো হয়েছে।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন প্রবাসের জনপ্রিয় শিল্পী মেহজাবিন মেহা, এজাজ ও জাকির। শিল্পীদের মনোজ্ঞ পরিবেশনা দর্শকরা প্রাণভরে উপভোগ করেন।
বক্তারা সংগঠনের নানা সামাজিক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, উপদেষ্টা পরিষদ ও ট্রাস্টি বোর্ড এর সম্মানে এ আয়োজন স্মরণীয় হয়ে থাকবে।
সভাপতি মিনহাজ চৌধুরী এবং সিনিয়ার সহ সভাপতি হূমায়ুন আহমেদ চৌধুরী অনুষ্ঠানে অংশ নেয়া অতিথিসহ সংগঠনের সদস্যদের বিশেষ ধন্যবাদ জানান।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV