Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে সুনামগঞ্জ জেলা সমিতির বিজয় দিবস উদযাপন : সব যুদ্ধাপরাধীর বিচার ও রায় কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি

অনলাইন ডেস্ক পঠিত: 10 বার

প্রকাশিত: December 22, 2014 | 5:40 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কের প্রবাসের অন্যতম আঞ্চলিক সংগঠন সুনামগঞ্জ জেলা সমিতি নানা আয়োজনে উদযাপন করেছে বাংলাদেশের মহান বিজয় দিবস। ৪৪তম মহান বিজয় দিবস উপলক্ষে গত ২১ ডিসেম্বর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসে পার্কচেস্টারের বাংলাবাজার এভিনিউর মামুন’স টিউটোরিয়ালে এক আলোচনা সভা ও দো’য়া অনুষ্ঠানের আয়োজন করে।Sunamgoanj_9
সুনামগঞ্জ জেলা সমিতির সভাপতি জুসেফ চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব অধ্যাপক আমিনুল হক চুন্নুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক বিধু ভ’ষন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্ট্রি ও সমিতির উপদেষ্টা মুক্তিযোদ্ধা রশীদ আহমদ, মামুন’স টিউটোরিয়ালের প্রিন্সিপাল শেখ আল মামুন ও অধ্যাপক সৈয়দ মজিবুর রহমান।Sunamgoanj_ 1
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা সমিতির উপদেষ্টা ইকবাল আহমেদ মাহবুব, উপদেষ্টা ও উদযাপন কমিটির প্রধান সমন্বয়কারী আলহাজ্ব ছদরুন নূর, উপদেষ্টা এস এম জলিল, উদযাপন কমিটির আহবায়ক তোফায়েল আহমেদ চৌধুরী, উপদেষ্টা খালেদ চৌধুরী, সহসভাপতি মোতাহার হোসেন রুবেল, কমিউনিটি এক্টিভিস্ট আবদুল হাশিম হাসনু, শাহীন ইবনে দেলোয়ার, আহবাব হোসেন চৌধুরী খোকন, ইমরান শাহ রন, ছাতক সমিতির সাধারণ সম্পাদক মানিক আহমেদ, সমিতির প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সহ সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি বাছির খান, কমিউনিটি এক্টিভিস্ট রিয়াজ উদ্দিন কামরান, ইফতেখার সিরাজ, কবি সোনিয়া কাদির প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শেখ হাসিনা সরকার মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে জাতিকে কলংক মুক্ত করার কার্যকর পদক্ষেপ গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেন। এসময় তারা অবিলম্বে সব যুদ্ধাপরাধীর বিচার ও রায় কার্যকরের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করার দাবি জানান। এই সভা থেকে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকারও উচ্চারিত হয়।
অনুষ্ঠানে বক্তারা শহীদদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে দেশের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে সুনামগঞ্জের সুনাম অক্ষুন্ন রাখার জন্য সুনামগঞ্জপ্রবাসীদের প্রতি আহ্বান জানান।

photo
সভায় মহান মুক্তিযুদ্ধসহ দেশের জন্য আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া সভায় সুনামগঞ্জ জেলা সমিতির সদ্য প্রয়াত উপদেষ্টা মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সরদার, সাবেক সভাপতি আলহাজ্ব বশির আহমদ ও উপদেষ্টা আবু কয়ছর আহমদের জন্যও বিশেষ দোয়া করা হয়।
পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দোয়া মুনাজাত পরিচালনা করেন সমিতির সভাপতি জুসেফ চৌধুরী।
অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনায় ও সহযোগিতায় ছিলেন, সমিতির সহসভাপতি মো: মনির উদ্দিন, মো: আবদুল আজিজ, মো: আবুল কাশেম, রাবেয়া মালিক ও মোতাহার হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আজিজুর রহমান রানা, কোষাধ্যক্ষ এ কে রহমান কামাল, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, সাদস্যিক সম্পাদক মো: শুকুর আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত তালুকদার, আইন ও আন্তর্জাতিক সম্পাদক এডভোকেট পিংকু তালুকদার, যুব, ক্রীড়া ও বিনোদন সম্পাদক হামজা কোরেশী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক ছাদিকুর রহমান সুফিয়ান, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক রেহানা নূর, দপ্তর সম্পাদক রিন্টু লাল দাশ, কার্যকরী সদস্য : আফতাব আলী, নূরুল হক, আশরাফুল হক, মারুফ আহমেদ, মানিক আহমেদ, গৌতম চক্রবর্তী, সফিকুর রহমান, আবুল হায়াত সুমন, আবুল খায়ের, জাহিদ মিয়া, মোশারফ মোত্তাহিদ আলী এবং গোলাফ মিয়া।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র প্রবাসী সুনামগঞ্জবাসীসহ বৃহত্তর সিলেটের বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন।
পার্কচেস্টার ফ্যামিলি ফার্মেসী ছিলো এ অনুষ্ঠানের গ্র্যান্ড স্পন্সর।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV