নিউইয়র্কে স্ট্রং ওমেন্স কমিউনিটির সেহেরি মাহফিল অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে ব্রন্সের পার্কচেস্টারে বাংলাগার্ডেন রেস্টুরেন্টে ৩১শে মে শুক্রবার দিবাগত রাত্রি ১ম জুন স্ট্রং ওমেন্স কমিউনিটির প্রেসিডেন্ট মনিকা হকের আয়োজনে এবং মোহাম্মদ মজের তত্বাবধায়নে পবিত্র সেহেরি মাহফিল এক আড়ম্বর সমাগমের মধ্যে অনুষ্ঠিত হলো। এই সেহেরি মেহফিলে রাত একটা থেকেই সংগঠনের সদস্যবৃন্দ এবং সম্মানিত ব্যক্তিবর্গ আসতে শুরু করেন। নির্ধারিত সময় ২:৪৫ মিনিটেই সেহেরি করার জন্য সবাই একত্রিত হন এবং এবং সেহেরি মাহফিল উদযাপন করেন। উপস্হিত ব্যক্তিবর্গের মধ্যে মনিকা হক, আলমগির হোসেন, আনিসুর রহমান,নিয়াজ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

এই মাহফিলে ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, প্রথম আলো উত্তর আমেরিকা’র আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী, নাসিমা সুলতানা ফ্লোরা, মোহাম্মদ মজ, নিয়াজ, আব্দুল হাকিম, ফাজার, সোলায়মান, রুবেল, শফিউল্লাহ, শিরিন বেগম, ইবতিহাজ্ব, আল-মুকতাদির, আল-ওয়ালিদ,আলমগির, এম ডি খালেক, রুকসার রহমান, রজিনা আক্তার, নাজমা ইকবাল, আনিস,নুপুর এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন। এই মেহফিলে সবাই পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় করেন এবং গ্লোবাল ওয়ার্মিং বন্ধের জন্য প্রয়োজনিয় সচেতনতা গ্রহন করার জন্য সবাইকে আহ্বান জানান।
- নিইউয়র্কে টাইমস স্কয়ারের মঙ্গল শোভাযাত্রায় যোগ দিচ্ছেন ম্যানহাটান বরো প্রেসিডেন্ট ব্র্যাড হোয়েলম্যান
- নিউইয়র্কে স্ট্রিট ভেন্ডরদের জন্য নতুন আইন কার্যকর; জেল শাস্তি বাতিল, আরোপ করা হবে জরিমানা
- New York Attorney General James Leads Bipartisan Coalition Suing Predatory Lender OneMain for Scheme to Trap Consumers in Debt
- নিউইয়র্ক স্টেট সিনেট হাউসে ‘বাংলাদেশ ডে’ উদযাপন ২৩ মার্চ : আহ্বায়ক কমিটি গঠন
- বাংলাদেশে আওয়ামীলীগসহ সকল রাজনৈতিক দলের স্বাভাবিক রাজনীতির পরিবেশ সৃষ্টি করার দাবি নিউজার্সি স্টেট আওয়ামী লীগের
- নিউইয়র্কে ‘অল কাউন্টি হেলথকেয়ার গ্রুপ’র বার্ষিক ইন্টারফেইথ ইফতার পার্টি
- HUSBAND CHARGED WITH MURDER AND DISMEMBERMENT OF WIFE WHOSE REMAINS WERE FOUND IN SEPARATE LOCATIONS ALONG BROOKVILLE BLVD AND CROSS BAY BLVD
- নিউইয়র্কে জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন








