নিউইয়র্কে হিন্দু সম্প্রদায়ের দোল উৎসব পালিত
আব্দুল হামিদ, নিউইয়র্ক : নিউইয়র্কে বসবাসরত প্রবাসী বাংলাদেশী সনাতন ধর্মালম্বীরা স্থানীয় সময় ১২ মার্চ রবিবার উদযাপন করলো দোল উৎসব সকাল থেকেই সকল বয়সের হিন্দু পূন্যার্থীরা বিভিন্ন মন্দিরে গিয়ে ঠা্কুরের পায়ে আবির রাঙিয়ে আনন্দকে প্রকাশ করেন। । নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দির, ওডসাইড এভিনিউ এর সত্যনারায়ন মন্দির, দিব্যধাম মন্দির, জ্যামাইকা ও ব্রঙ্কসেও বাংলাদেশী হিন্দু পুন্যার্থীরা পালন করেন দোল উৎসব । বিকেল থেকে শুরু হয় সাংস্কৃতিক পর্ব এবং আবির ছোয়া অনুষ্ঠান এতে সকলে মিলে দোল উৎসবের গান ও একে অপরকে আবিরে রাঙিয়ে দিয়ে আনন্দ প্রকাশ করে । বিভিন্ন মন্দিরের পুরোহিত দোল উৎসবের তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কেবলমাত্র পরম প্রভু শ্রীভগবানের সন্তুষ্টি বিধানের জন্যই এই উৎসব। কিন্তু বর্তমানে এই উৎসবটিকে সাধারণ মানুষ তার গভীর তাৎপর্য অনুধাবন না করে কেবল মাত্র বাহ্যাড়ম্বর করে ইহাকে রং খেলা উৎসবে পরিণত করেছে। প্রত্যেকটি ধর্মীয় উৎসবের এক বিশেষ তাৎপর্য রয়েছে তা উপলব্ধি করে অনুশীলন কর্তব্য। যাতে সাধারণ মানুষদের মধ্যে ধর্ম সম্বন্ধে কোনো ভ্রান্ত ধারণার জন্ম না হয়। সনাতন শাস্ত্র সর্বদা সেই শিক্ষা প্রদান করেছে।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








