Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্ক টাইমসে নিকোলাস ক্রিস্টোফ :যুক্তরাষ্ট্র বিশ্বে এক নম্বর নয়!

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: April 4, 2014 | 5:01 PM

যুক্তরাষ্ট্র তার সামরিক শক্তিকে নিজেদের নাগরিকদের জীবনমান উন্নয়নের কাজে লাগাতে পারে নাপৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর, সবচেয়ে ধনী, সবচেয়ে মুক্ত ও সবচেয়ে ভাগ্যবান জাতি হিসেবে আত্মতৃপ্তি লাভ করে থাকেন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা। এসব বিবেচনায় নিয়েই ‘নিউইয়র্ক টাইমস’ পত্রিকায় লেখা এক নিবন্ধে মার্কিন সাংবাদিক নিকোলাস ক্রিস্টোফ ‘আমরা এক নম্বর নই’ শিরোনামে লিখেছেন, যুক্তরাষ্ট্রকে এক নম্বর হিসেবে ভাবা হলেও অনেক দিক থেকেই অন্যদের চেয়ে পিছিয়ে মার্কিনিরা।
এই লেখার পেছনে যুক্তি হিসেবে নিকোলাস বলেছেন. ‘মাথাপিছু আয়ের দিক থেকে নরওয়ের নাগরিকেরা আমাদের চেয়ে এগিয়ে থাকতে পারেন, জাপানিদের গড় আয়ু আমাদের চেয়ে বেশি।’
সম্প্রতি ১৩২টি দেশের জীবনমান বিবেচনা করে প্রকাশিত সামাজিক অগ্রগতি সূচকের প্রসঙ্গ টেনে নিকোলাস ক্রিস্টোফ লিখেছেন, সামাজিক অগ্রগতি সূচকে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৬তম। আর সবার ওপরে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের পরের অবস্থানে যথাক্রমে সুইজারল্যান্ড, আইসল্যান্ড ও হল্যান্ড। অথচ এই দেশগুলো মাথাপিছু আয়ের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে।’
নিবন্ধে নিকোলাস ক্রিস্টোফ লিখেছেন, ঊনবিংশ শতকে ভাগ্যান্বেষণে আয়ারল্যান্ডের বহু মানুষ যুক্তরাষ্ট্রে পালিয়ে এসেছিলেন। সেই আয়ারল্যান্ড এখন সামাজিক অগ্রগতি সূচকে যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে। দেশটির অবস্থান বিশ্বে ১৫তম। ‘সুযোগের’ দিক থেকেও এখন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আয়ারল্যান্ড।

নিবন্ধে বলা হয়, ‘উচ্চতর শিক্ষায় যুক্তরাষ্ট্র সবাইকে ছাড়িয়ে গেছে। কিন্তু সূচকে সুস্বাস্থ্যের দিক থেকে আমরা বিশ্বে ৭০তম, পরিবেশগত ভারসাম্য রক্ষায় ৬৯তম, মৌলিক শিক্ষায় ৩৯তম, বিশুদ্ধ পানি প্রাপ্তি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় ৩৪তম, ব্যক্তিগত নিরাপত্তায় ৩১তম অবস্থানে আছি। এমনকি সেলফোন ও ইন্টারনেট ব্যবহারের দিক থেকেও আমরা ২৩তম স্থানে আছি, যা হতাশাজনক। যুক্তরাষ্ট্রের প্রতি পাঁচজনের মধ্যে একজন ইন্টারনেট ব্যবহার করে না।’

নিবন্ধে আরও বলা হয়, সার্বিকভাবে ১৯৭৫ থেকে ২০০৬ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের অর্থনীতি ফ্রান্সকে ছাড়িয়ে যায়। অথচ ওই সময়ে ফ্রান্সের শতকরা ৯৯ ভাগ মানুষ যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি নাগরিক সুবিধা পেয়েছে। শতকরা ১ ভাগের কথা বাদ দিলে মার্কিন নাগরিকদের চেয়ে ভালোই আছে ফরাসিরা।

নিবন্ধে নিকোলাস ক্রিস্টোফ লিখেছেন, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি সম্পর্কে গোটা বিশ্ব অবগত। আই-ফোন থেকে আমরাই সবচেয়ে বেশি ফেসবুকে পোস্ট করি। আমাদের যুদ্ধজাহাজ দেখে সবাই ভয়ে কাঁপে। যেখানেই যা ঘটে, লোকে সিআইএকে দোষারোপ করে। সবাই জানে, আমরাই এক নম্বর! কিন্তু সমস্যা হলো, আমাদের অর্থনৈতিক ও সামরিক শক্তিকে নিজেদের নাগরিকদের কল্যাণে বা জীবনমান উন্নয়নের জন্য ব্যবহার করতে পারি না।’প্রথম আলো

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV