নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা বার্তা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে প্রবাসী বাংলাদেশীদের ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানান হয়েছে। কনস্যুলেট জেনারেলের প্রেরিত এক বার্তায় বলা হয়, দীর্ঘ এক মাস সংযম পালনের পর আশা ও আনন্দের বারতা নিয়ে আমাদের মাঝে এলো পবিত্র ঈদ-উল- ফিতর। কিন্তু এবারের ঈদ আমাদের জন্য বহুমাত্রায় ব্যতিক্রমী। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাস এর সংক্রমন থেকে রক্ষা পেতে আমাদের সামাজিক দূরত্বসহ স্বাগতিক দেশের স্বাস্থ্য বিধি-বিধান মেনে অসীম ধৈর্য্য ও সাহসের সাথে চলমান এই মহাদুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে। আমরা এখনও এই মহামারি থেকে পরিত্রাণ পাইনি। কাজেই, এবারের পবিত্র ঈদের নামাজ সম্মিলিতভাবে ঈদগাহ/মসজিদে আদায় না করে বরং নিজ নিজ গৃহে অবস্থান করে মহান আল্লাহর দরবারে এই মহামারি থেকে আমাদেরকে আশু পরিত্রানের জন্য দোয়া প্রার্থনা করতে হবে।
বার্তায় বলা হয়, যে সকল প্রবাসী বাংলাদেশী ভাই-বোনেরা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বা অন্য কারণে প্রবাসে প্রাণ হারিয়েছেন, আমরা তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আর যারা অসুস্থ অবস্থায় আছেন তাদের রোগমুক্তির জন্য পরম করুনাময় আল্লাহর দরবারের প্রার্থনা করছি। সেই সাথে আমাদের কমিউনিটির যেসকল ভাই-বোনেরা যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন দায়িত্ব পালন করে নিউইয়র্ককে সচল রেখেছেন এবং জরুরী সেবায় (হাসপাতাল, ফার্মেসী, গ্রোসারী, বিভিন্ন জরুরী সেবা ও সরবরাহ এবং গণপরিবহনসহ অন্যান্য) নিয়োজিত আছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যে কোন জরুরী প্রয়োজনে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাথে সার্বক্ষণিক (২৪/৭) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।হটলাইন-১ঃ ৬৪৬-৬৪৫-৭২৪২, হটলাইন-২ঃ ৯২৯-৪২৪-২৭৫৮, সকলে সচেতন থাকুন, সুস্থ থাকুন। আবারো সবাইকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








