নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ৮ নভেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা আগামী ৮ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে জ্যাকসন হাইটসের নবান্ন রেষ্টুরেন্টে। গত ৩০ সেপ্টেম্বর কার্যকরী কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। ক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদার। এতে কার্যকরী পরিষদের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার, কোষাধ্যক্ষ রশীদ আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইলিয়াস খসরু, দপ্তর সম্পাদক মাহাথির ফারুকী, কার্যকরী সদস্য রওশন হক, আবিদুর রহিম, মোস্তাফিজুর রহমান। অনলাইনে অংশগ্রহন করেন এসএম জাহিদুর রহমান।
কার্যকরী কমিটির সভায় বার্ষিক সাধারণ সভায় সময় নির্ধারণ ছাড়াও নির্বাচন কমিশন গঠন, আজীবন ও সাধারণ সদস্য বৃদ্ধি, সদস্যদের মৃত্যু অনুদান, কার্যকরী কমিটির কর্মকর্তা সংখ্যা বৃদ্ধি ও ক্লাবের আগের গঠণতন্ত্রে ফিরে যাওয়া নিয়ে ব্যাপক আলোচনা হয়।
উপস্থিত সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। ক্লাবের অন্যতম উপদেষ্টা আনোয়ার হোসেইন মঞ্জুকে প্রধান করে এবং উপদেষ্টা এবিএম সালেহ উদ্দীন ও সদস্য চৌধুরী এম আলী কাজলকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। এছাড়াও ১০জন সদস্য এবং ২জন সহযোগি সদস্য হিসেবে অনুমোদন প্রদান করে কার্যকরী কমিটি।
সে সকল সদস্য আগামী ৩০ অক্টোবরের মধ্যে বকেয়া চাঁদা পরিশোধ করবেন তারাই সাধারণ সভা ও নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে সিদ্ধান্ত গ্রহন করে কার্যকরী কমিটি। সবশেষে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








