Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন

অনলাইন ডেস্ক পঠিত: 61 বার

প্রকাশিত: February 4, 2026 | 8:20 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : বর্ণাঢ্য আয়োজনে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অফিস উদ্বোধন করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি রোববার জ্যাকসন হাইটসের 37-55 72 স্ট্রীটে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রেসক্লাবের অফিস উদ্বোধন করা হয়।
প্রচন্ড ঠান্ডা উপেক্ষা করে সভাপতি মনোয়ারুল ইসলাম এসময় অতিথিদের নিয়ে ফিতা কাটেন। এর আগে সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মজুমদারের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম, সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েমনের সভাপতি ও রাজনীতিক গিয়াস আহমেদ, মূলধারার রাজনীতক এটর্নী মঈন চৌধুরী, ব্রঙ্কস কমিউনিটি বোর্ড -এর চেয়ার মোহাম্মদ এন মজুমদার, বাংলাদেশ সোসাইটির ট্রাস্ট্রি বোর্ড সদস্য ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার, বিশিষ্ট ব্যবসায়ী, স্টার ফার্নিচারের সিইও লায়ন রকি আলিয়ান ও নিউইয়র্ক লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন জে এফ এম রাসেল, প্রেসক্লাবের উপদেষ্টা মাহমুদ খান তাসের, এবিএম সালেহ উদ্দীন ।
পরবর্তীতে অফিস কক্ষে বিশেষ দোয়া-মোনাজাত পরিচালনা করেন সাপ্তাহিক পালাবদলের ব্যবস্থাপনা সম্পাদক ফখরুল ইসলাম মাছুম। এসময় ক্লাবের বর্তমান ও সাবেক কর্মকর্তা, সদস্য এবং কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা নিউইয়র্কের বাংলাদেশী সাংবাদিকদের প্রথম প্রেসক্লাবের প্রথম অফিস উদ্বোধনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিজস্ব অফিস পরিচালনার মাধ্যমে ক্লাবের কার্যক্রম এবং কমিউনিটির সেবায় প্রেসক্লাব আরো একধাপ এগিয়ে গেলো। বক্তারা ক্লাবের সার্বিক সফলতা ক্লামনা করেন।
ক্লাব সভাপতি মনোয়ারুল ইসলাম বলেন, প্রেসক্লাব অফিসে ৩০/৪০ জনের সভা-সমাবেশ করার সুযোগ রয়েছে। কমিউনিটির কোন সংগঠন প্রেস কনফারেন্স বা নিজেদের সভা করতে চাইলে আগামী ৩ মাস ফ্রিতে প্রেসক্লাবের অফিস ব্যবহারের সুযোগ পাবেন।


তিনি জানান প্রেসক্লাবের আসবাবপত্র স্টার ফার্নিচারের সিইও লায়ন রকি আলিয়ানের সৌজন্যে এবং দুটি কম্পিউটার সানম্যান এক্সপ্রেস ও হাবিব রহমানের সৌজন্যে ব্যবহারের জন্য পাওয়া গেছে।
প্রেসক্লাবের অফিস উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের অন্যতম উপদেষ্টা মঈনুদ্দীন নাসের, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন কিসলু, সাবেক সহ সভাপতি রিমন ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এবং হককথা ও ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ, ক্লাব সদস্য ও বিএফইউজে’র সাবেক মহাসচিব নূরুল আমীন রোকন ছাড়াও ক্লাব কর্মকর্তাদের মধ্যে যুগ্ম সম্পাদক মহাথির খান ফারুকী, অর্থ সম্পাদক রশীদ আহমদ, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান, কার্যকরী সদস্য রওশন হক, শাহ আহমদ ও ফারুক হোসেন, সহ ক্লাব সদস্য মনিজা রহমান, সৈয়দ মাসুদুল কবীর, এমদাদ চৌধুরী দীপু, সানাউল হক, আফরোজা ইসলাম, সৌরভ ইমাম, রাশিদা আক্তার, এস এম মোজাম্মেল হক, আবু সায়েম, এইচ এম আক্তার, জামিল আনসারী, তামান্না মৌ উপস্থিত ছিলেন।
এছাড়াও উল্লেখ্যযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা ইউএসএ’র পরিচালক ফখরুল আলম, ইউএসএনিউজঅনলাইন.কম সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, নিউইয়র্ক বাংলা.কম সম্পাদক আকবর হায়দার কিরণ, বিশিষ্ট ব্যবসায়ী ও রূপসী বাংলা সম্পাদক শাহ জে চৌধুরী, প্রথম আলো’র নিউইয়র্ক প্রতিনিধি তোফাজ্জল লিটল, জেমিনি সম্পাদক বেলাল আহমেদ, সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, সাপ্তাহিক ঠিকানার পাভেল রহমান, বিশিষ্ট রাজনীতিক এএসএম রহমতউল্লাহ, নজরুল একাডেমী’র সভাপতি কিউ জামান, বাংলাদেশ সোসাইটির স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক হাসান জিলানী, সোসাইটির সাবেক কর্মকর্তা জামান তপন, মসজিদ নামিরাহ-এর ইমাম ও খতিব বিশিস্ট মিডিয়া ব্যক্তিত্ব ইমাম অলিউর রহমান সিরাজী, ব্রঙ্কস বাংলাদেশ সোসাইটি’র সভাপতি এ ইসলাম মামুন, ভূইয়া ট্যাক্স এন্ড মাল্টিসার্ভিসেস এর সিইও মিজানুর রহমান ভূইয়া, লেখক সানজিদা রহমান, রুপা খানম, তরিকুল ইসলাম মিঠু, জহিরুল ইসলাম, কামরুল ইসলাম, কমিউনিটি একটিভিস্ট নওশাদ হায়দার, আহাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV