নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের শোক সভায় ঢাকার তোপখানা রোড সাংবাদিক মুসার নামে নামকরণ করার দাবী
নিউইয়র্ক : বাংলাদেশের সাংবাদিকতা জগতের দিকপাল, প্রতিথযশা সাংবাদিক এবিএম মুসার মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের শোকসভায় জাতীয় প্রেসক্লাব সংলগ্ন তোপখানা রোড তার নামে (এবিএম মুসা রোড) নামকরণের দাবী জানিয়ে বক্তারা বলেন, এবিএম মুসা ছিলেন দেশের সাংবাদিক সমাজের মহিরূহ, দেশে-জাতির বিবেক, অভিভাক। তার শূণ্যতা পূরণ হবার নয়। বক্তারা বলেন, এবিএম মুসা ছিলেন জাতীয় প্রেসক্লাব আর সাংবাদিক ইউনিয়নের পিলার। ছিলেন সর্বজন গ্রহণযোগ্য আর সর্বক্ষেত্রে আশীর্বাদ ধন্য ব্যক্তি। তিনি সব সময় সত্য কথা বলতেন। আর সত্য বলতে গিয়ে শেষ জীবনে আওয়ামী সরকারের রোষানলেও পড়েন।
বক্তারা মরহুম মাওলানা আকরাম খাঁ ও মওলানা আব্দুল হামিদ খান থেকে শুরু করে তোফাজ্জল হোসেন (মানিক মিয়া), জহুর হোসেন চৌধুরী, কেজি মুস্তফা, ফাজলে রশীদ, আহমেদ হুমায়ুন, বজলুর রহমান, আতাউস সামাদ, গিয়াস কামাল চৌধুরী প্রমুখ প্রতিথযশা সাংবাদিকের নাম স্মরণ করে বলেন, একে একে আমাদের আলোক বর্তিকা চলে যাচ্ছেন। তাঁদের আদর্শ অনুসরণ করেই নতুন প্রজন্মের সাংবাদিকদের দেশ-জাতির বিবেক হিসেবে দায়িত্ব নিতে হবে। বক্তারা বলেন, সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সংবাদপত্র তথা মিডিয়া যত বেশী শক্তিশালী হবে, রাষ্ট্র আর দেশের গণতন্ত্রও ততো শক্তিশালী হবে।
সিটির জ্যাকসন হাইটস্থ নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের অস্থায়ী মিলনায়তনে (সাপ্তাহিক দেশবাংলা-বাংলা টাইমস মিলনায়তন) গত ১৭ এপ্রিল বৃহস্প্রতিবার সন্ধ্যায় আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি ও সাপ্তাহিক রানার-এর প্রধান সম্পাদক তাসের মাহমুদ। সভার শুরুতে মরহুম এবিএম মুসা’র বিদেহী আতœার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় এবিএম মুসার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের উপদেষ্টা যথাক্রমে মনজুর আহমেদ চৌধুরী ও আনোয়ার হোসাইন মঞ্জু, প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সম্পাদক এবং টাইম টিভি’র সিইও আবু তাহের, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান, প্রেসক্লাবের সহ সভাপতি ও আই অন বাংলাদেশ টিভি’র পরিচালক রিমন ইসলাম, সাপ্তাহিক রানার-এর সম্পাদক ও বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সাবেক সাধারন সম্পাদক এনামুর রেজা দিপু, ক্লাবের যুগ্ম সম্পাদক ও বাংলা টাইমস’র নির্বাহী সম্পাদক আলমগীর সরকার, ক্লাবের সদস্য আদাজ আহমেদ, টাইম টিভি’র বিশেষ প্রতিনিধি আবিদুর রহিম প্রমুখ। সভা পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ও নিউইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ।
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল









