Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) এর আয়োজনে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 107 বার

প্রকাশিত: January 24, 2026 | 12:19 AM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক মহানগর বিএনপি (উত্তর) এর আয়োজনে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গত ২০ জানুয়ারি নিউইয়র্কে ব্রঙ্কসের গোল্ডেন প্যালেসে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আব্দুর রহিম, লিয়াকোত আলী, সেবুল খান মাহবুব, মোঃ আলী রাজা, মোঃ মমতাজ উদ্দীন, সুলতান মাহমুদ সিদ্দিকী ও নাসিমা আক্তার।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি নেতা আসাদুজ্জামান আসাদ। কোরআন তেলওয়াত করেন আশিকুল হক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সদ্যপ্রয়াত বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন আব্দুল আহাদ হেলাল।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান প্রিন্স, বেগ হুসাইন ইসলাম মিঠু, আব্দুল আহাদ হেলাল, মোঃ জামাল হোসেন, মোঃ হাসিব মিয়া, আব্দুল মুক্তাদির, তপদী রায় ব্রণ, মোহাম্মদ জাকির হোসেন বাচ্চু ,মোঃ বাদল হোসেন, মোহাম্মদ আলী মিলন, মোঃ সৈকত আহমদ, মাহবুব চৌধুরী মোঃ মুরাদ হোসেন, মোঃ সাদিক আলী, মোঃ সোহেল আহমেদ, চৌধুরী মোমিত তানিম, শাহ স্বপন, মোঃ জাহির হোসাইন, আব্দুল ওয়াদুদ খোকন, মোঃ শহিদুল ইসলাম, হাজী ইকবাল হোসেন, সামসুল হক, রাহেল আহমেদ ও শাহ ইকবাল রাজু।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও রাষ্ট্রনায়কসুলভ ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, সম্মুখসমরে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছেন। তার হাত ধরেই বাংলাদেশ আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে যায়। শহীদ জিয়ার রাজনৈতিক দর্শন ছাড়া দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV