নিউইয়র্ক সিটিতে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের ইলিগ্যাল ইমিগ্রান্ট বলা যাবে না
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইয়র্ক সিটিতে আনডকুমেন্টেড ইমিগ্রেন্টদের ‘এলিয়েন’ বা ‘অবৈধ’ বলা যাবে না। নিউইয়র্ক সিটি কাউন্সিলে এমন একটি আইনের প্রস্তাব গ্রহণ করা হয়েছে গত বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্রে নিউইয়র্কই প্রথম কোনো প্রধান সিটি, যেখানে এ বিষয়ে একটি আইন–প্রস্তাব গৃহীত হলো।
সিটি কাউন্সিলম্যান ফ্রান্সিসকো ময়া জানুয়ারি মাসে এ সম্পর্কিত বিলটি সিটি কাউন্সিলে উপস্থাপন করেন। প্রস্তাবে বলা হয়, কোনো সংবাদমাধ্যম বা বিবরণীতে আনডকুমেন্টেড ইমিগ্রেন্ট বোঝাতে ‘এলিয়েন’, ‘ইলিগ্যাল ইমিগ্রান্ট’ ও ‘ইলিগ্যাল মাইগ্রেন্ট’ শব্দগুলো ব্যবহার করা যাবে না। কাউন্সিল স্পিকার কোরি জনসন জানিয়েছেন, সিটি কাউন্সিলম্যানরা ভার্চ্যুয়াল সভায় প্রস্তাবটির পক্ষে ভোট প্রদান করেন।
স্পিকার কোরি জনসন বলেন, কোনো মানুষ অবৈধ হতে পারে না। ইলিগ্যাল ইমিগ্রান্ট বা অবৈধ অভিবাসী বলা অপমানের এবং বিভক্তির। ‘এলিয়েন বলাটা অসম্মানের এবং তা আমাদের সিটির সঙ্গে মানায়না না। এ কারণেই আমরা এ পরিবর্তনটি এনেছি। কোরি জনসন সিটি কাউন্সিলে প্রস্তাব গ্রহণের পর দেওয়া এক টুইটে উল্লেখ করেন, আপত্তিকর শব্দগুলোকে ‘নন সিটিজেন’ বা ‘প্রযোয্য’ শব্দ দিয়ে প্রতিস্থাপিত করা যাবে। তিনি প্রস্তাবটি গ্রহণের জন্য সিটি কাউন্সিলের সদস্যদের ধন্যবাদ জানান।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








