Saturday, 7 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance. New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ও সিনিয়র সিটিজেন ফোরাম অব বাংলাদেশী কমিউনিটি’র ইফতার মাহফিল নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন
সব ক্যাটাগরি

নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারিতে এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩২ থেকে প্রার্থী হচ্ছেন জে মোল্লা সানি

অনলাইন ডেস্ক পঠিত: 94 বার

প্রকাশিত: February 23, 2026 | 10:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৩২ আসনে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে লড়ছেন বাংলাদেশি আমেরিকান জে মোল্লা সানি। ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ জুন। নির্বাচনী এলাকাটি কুইন্সের হিলসাইড, জামাইকা এভিনিউ, ১৩৭ এভিনিউ, ম্যারিক ব্লুবার্ড, ভ্যানউইক এক্সপ্রেসওয়ে ও সাউথ জামাইকা নিয়ে গঠিত।
কুইন্সের জামাইকা এলাকায় পরিচিত মুখ জে মোল্লা সানী। জামাইকা বাংলাদেশী ফ্রেন্ডস সোস্ইাটির সাবেক সাধারন সম্পাদক। কমিউনটি বোর্ড সদস্য। কমিউনিটিতে দীর্ঘদিন ধরে কাজ করছেন।
এই ডিস্ট্রিক্টের বর্তমান এসেমব্লিওম্যান ভিভিয়ান কুক। ২ যুগেরও বেশি সময় ধরে তিনি নির্বাচিত হয়ে আসছেন। ৮১ বছর বয়স্কা ভিভিয়ান অবসরে যাচ্ছেন। ভিভিয়ান কুক ২০২২ সালে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে ৪,৩৮৪ ভোট পেয়ে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তার এই শূন্য আসনে বাংলাদেশি জে মোল্লাহ সানী প্রার্থী হচ্ছেন। তার বিপরীতে লড়তে যাচ্ছেন কংগ্রেসম্যান গ্রেগরি মিক্সের ডেপুটি চীফ অব স্টাফ নাথানিয়েল হেজখিয়া, লাটোয়া লিগ্রান্ড, কুইন জনসন ও তুনিসিয়া মরিসন। এখনও কোন প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণার করেননি। তবে জে মোল্লা সানী জনমত গড়তে মাঠে সক্রিয় রয়েছেন। কুইন্সের এই নির্বাচনী এলাকায় প্রায় ৫ হাজার বাংলাদেশি ভোটার রয়েছেন। দক্ষিন এশীয় ভোটার রয়েছেন প্রায় ১৫ হাজার। বাংলাদেশিরা জে মোল্লা সানীকে একযোগে ভোট দিতে গেলে এই আসনে তার বিজয়ের সম্ভাবনা উজ্জ্বল। এই ডিস্ট্রিক্ট ডেমোক্র্যাটিক অধ্যুষিত হওয়ায় প্রাইমারিতে যিনি জয়লাভ করে তাকেই চূড়ান্ত বিজয়ী বলে ধরে নেয়া হয়।

সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV