Wednesday, 11 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল New York Attorney General James Releases Statement on Live Nation Trial নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
সব ক্যাটাগরি

নিউইর্য়ক বাংলাদেশ ক্রিকেট লীগ টি-টুয়েন্টির ফাইনালে ঈগল চ্যাম্পিয়ন

অনলাইন ডেস্ক পঠিত: 54 বার

প্রকাশিত: October 9, 2020 | 12:25 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : নিউইর্য়ক বাংলাদেশ ক্রিকেট লীগ (এনওয়াইবিসিএল) এর টি-টুয়েন্টির ফাইনাল খেলা গত ৩ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়। এতে ঈগলস ক্রিকেট ক্লাব চ্যাম্পিয়ন হওয়ার গৌরক অর্জন করে। উল্লেখ্য, ঈগলস ক্রিকেট ক্লাব এই বছর নিয়ে একটানা পর পর চারবার শিরাপা জয়ী দল হিসেবে চ্যাম্পিয়ান ট্রফি নিজেদের ঘরে রাখলো। খবর ইউএনএ’র।

ব্রæকলীনের রয় এ. সুয়েনী ক্রিকেট ওভাল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলার শুরুতে গোল্ডেন বাংলা ক্রিকেট ক্লাব ট্রসে জয় লাভ করে ৭ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করে। জবাবে ঈগলস ক্রিকেট ক্লাব ১২ ওভার ৪ বলে ১১৯ রান সংগ্রহ করে ৭ উইকেটে জয় লাভ করে। ঈগলস- এর ফায়জল ৩৩ বলে ৬৭ রান সংগ্রহ করে ম্যান অফ ফাইনাল নির্বাচিত হয়।বিপুর সংখ্যক ক্রিকেটপ্রেমী প্রবাসী বাংলাদেশী খেলাটি উপভোগ করেন। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ান দলকে ৫,০০০ হাজার ডলার ও রানার্স আপ দলকে ২,০০০ হাজার ডলারের প্রাইজমানি দেওয়া হয়।

ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন নিউইর্য়ক বাংলাদেশ ক্রিকেট লীগের প্রেসিডেন্ট সরওয়ার চৌধুরী, টাইম টেলিভিশন ও সাপ্তাহিক বাংলা পত্রিকা’র সিইও আবু তাহের, ইমিগ্র্যান্ট এলডার হোম কেয়ারের সিইও গিয়াস আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মিসবা আবদীন, ক্লাব ডিরেক্টর অফ ইউএস ক্রিকেট-এর অজিত ভাস্কর, শেড অফ ভিশনের জুয়েল, কোর ভিশন ক্রেডিট রিপেয়ারের মোহাম্মদ আবুল হাসেম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট লীগ আয়োজনের প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ নতুন প্রজন্ম সহ যুব সমাজকে খারাপ কার্মকান্ড থেকে দূরে রাখার পাশাপাশি তাদের মন-মনসিকা প্রফুল্ল রাখতে সহায়হক হবে। তারা আরো বেশী করে খেলাধুলা আয়োজনে সহযোগিতা করার জন্য কমিউনিটির বিত্তবানদের প্রতি আহন জানান।

এসময় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বিনোদ এসোসিয়েটের আরিফ চৌধুরী, আবু সাইদ মাসুম, জগলুল হুদা, ফাস্ট ট্যাক মোবালিটির মেহেদী হাসান, সুন্দরবন এজেন্সীর মীর, নিউইর্য়ক বাংলাদেশ ক্রিকেট লীগ কমিটির মেম্বার মাজহারুল ইসলাম জনি, লিসান চৌধুরী, ফয়সাল রাহমান, সামসুল হুদা, মেহরাজ মাসুদ, ওয়ায়েস আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV