নিউইর্য়কে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার ৫১তম স্বাধীনতা দিবস উদযাপন
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: জ্যাকসন হাইটসে নবান্ন রেষ্টুরেন্ট মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে গত ২৭শে মার্চ সন্ধায় ৫১তম মহান স্বাধীনতা দিবস উদযাপন করে।
এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি হাজী মনির আহমেদের সভাপতিত্বে, সাধারন সম্পাদক মোঃ সেলিমের পরিচালনায় আরো বক্তব্য করেন চিটাগাং এসোসিয়েশনের প্রধান নির্বাচন কমিশনার মোঃ হাসান চৌধুরী, নির্বাচন কমিশনার আবু তালেব চৌধুরী চান্দু, সাঈদ মুরশেদ রেজবী চৌধুরী, সাবেক সভাপতি কাজী শাখাওয়াত হোসেন আজম, সাবেক কোষাধক্ষ ও বর্তমার সদস্য আবু তাহের, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, কার্যকরী সদস্য মাকসুদ এইচ চৌধুরী, সদস্য মীর রাসেল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ হোসেন, সহ-সভাপতি মোঃ মাসুদ হোসেন সিরাজী, কোষাধক্ষ রবিউল হোসেন চৌধুরী, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ এনামুল হক চৌধুরী, সদস্য মোহাম্মদ আইয়ব আনসারী। সবার শুরুতে ৭১ সালে স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন তাহাদের আত্মার মাগফেরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন করা হয় এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
যুদ্ধাহত হয়ে যে মুক্তিযোদ্ধারা বেঁচে আছে তাহাদের সুশান্তি কামানা করা হয়। স¦াধীনতা ও জাতীয় দিবস গৌরবোজ্জলও তাৎপর্যপূর্ণ, এই দিনে আমরা দেশবাসীকে প্রাণঢালা অভিন্দন জানাচ্ছি। একই সাথে বিশ্বের ভিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলাদেশীদের প্রতি শুভেচ্ছা ও ভালবাসা জানানো হয়। মহান স¦াধীনতা দিবসের এই মহাপ্রাঙ্গনে গভীর কৃতজ্ঞতায় স্মরন করছি বাঙালী জাতির পিতা, মহান মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে। যিনি বাঙালী জাতিকে মুক্তির দূত হিসাবে আবির্ভূত হয়ে সারাটি জীবন নিবেদিত ছিলেন।
বাঙালীর অধিকার, স্বাধিকার, স্বাধীনতা ও আর্থ সামাজিক উন্নয়নে বিনম্ম চিওে পরম শ্রদ্বা আর ভালবাসায় স্মরন করছি ৩০ লাখ বীর শহীদের, মহান মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করে যারা আমাদের লাল সবুজ পতাকা উপহার দিয়েছেন, সশ্রদ্ধ সালাম সেই সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যারা জীবন বাজী রেখে লড়াই করেছেন আমাদের স্বাধীনতা ও মুক্তির জন্য। মহান স্বাধীনতা বাঙালীর শ্রেষ্ঠ অর্জন, একাওরের গৌরবোজ্জল উওাল দিনগুলি আমাদের আজীবন পথ দেখাবে, মুক্তিযুদ্ধ আজীবন সুখী ও সমৃদ্বশালী নতুন বাংলাদেশ গড়তে অনুপ্রেরনা যোগাবে, আসুন আমরা আগামী দিনে সবাই মিলে সুন্দর দেশ গড়ি।
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের









