নিউইয়র্কবাসী ওয়াজেদ আলী খান নিলুর ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক: নিউইয়র্কের প্রবাসী টাঙ্গাইলবাসীদের পরিচিত মুখ মোহাম্মদ ওয়াজেদ আলী খান নিলু ইন্তেকাল করেছেন। গত ২৭ মার্চ রোববার সকাল ৭টা ২০ মিনিটে তিনি ফ্লাশিংস্থ একটি নার্সি হোমে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি স্ত্রী সহ অনেক শুভাকাঙ্খী ও গুণগ্রাহী রেখে যান।

টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলার সন্তান ওয়াজেদ আলী খান নিলু দীর্ঘদিন ধরে কুইন্সের জ্যামাইকায় বসবাস করে আসছিলেন। তিনি শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। মরহুমের নামাজে জানাজা পরদিন ২৮ মার্চ বাদ জোহর জ্যামাইকা মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হওয়ার পর লং আইল্যান্ডের ওয়াশিংটন মোমোরিয়ালের মুসলিম কবর স্থানে তার মরদেহ দাফন করা হয়।
এদিকে মোহাম্মদ ওয়াজেদ আলী খান নিলুর মৃত্যুতে টাঙ্গাইল সোসাইটি ইউএসএ’র নতুন কমিটির সভাপতি মোহাম্মদ শামসুজ্জামান খান ও সাধারণ সম্পাদক খন্দকার মনিরুজ্জামান আরিফ এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
ইউএসএনিউজঅনলাইন/মঈনুল
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- মেরিল্যান্ডে বাংলাদেশ আমেরিকান ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল
- নিউ জার্সির এগ হারবার সিটিতে শিবলীলা মঞ্চস্থ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির ইফতার মাহফিল, স্টেট এ্যাসেম্বলীর ২০ হাজার ডলার অনুদানের চেক হস্তান্তর এ্যাসেম্বলীওম্যান জেনিফার রাজকুমারের








