Saturday, 14 March 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জালালাবাদ অ্যাসোসিয়েশনের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির ইফতার ও দোয়া মাহফিল যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির এইচ চৌধুরীর সংবাদ সম্মেলন: রাজনৈতিক প্রতিপক্ষ আদালত কর্তৃক মীমাংসিত বিষয় নিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে নিউইয়র্কে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY” নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

নিউইয়র্কে অ্যাসাল’র মিডিয়া ডিনার : ১৪ ডিসেম্বরের ১২ তম বার্ষিক কনভেনশনে যোগদানের আমন্ত্রণ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 156 বার

প্রকাশিত: October 29, 2019 | 7:37 PM

https://www.youtube.com/watch?v=z3Nllyg9IZw&t=82s

https://www.youtube.com/watch?v=2cyfwzWOYSM&t=52s

https://www.youtube.com/watch?v=OIzbShIbxSk
https://www.facebook.com/USANewsNY/videos/973952479635471/

ইউএসএনিউজঅনলাইন.কম : অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল নিউইয়র্কে মিডিয়া ডিনার ও মতবিনিয় সভার আয়োজন করেছে। গত ২৭ অক্টোবর রোববার সন্ধ্যায় জ্যামাইকায় নিজস্ব কার্যালয়ে অ্যাসাল দ্বিতীয়বারের মত এ আয়োজন করে। অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূলধারার রাজনীতিকদের মধ্যে বক্তব্য রাখেন, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪-এর অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৯-এর অ্যাসেম্বলিওম্যানম এলিসা এল হান্ডম্যান।

ইউএসএনিউজঅনলাইন.কম : অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার-অ্যাসাল নিউইয়র্কে মিডিয়া ডিনার ও মতবিনিয় সভার আয়োজন করেছে। গত ২৭ অক্টোবর রোববার সন্ধ্যায় জ্যামাইকায় নিজস্ব কার্যালয়ে অ্যাসাল দ্বিতীয়বারের মত এ আয়োজন করে। অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূলধারার রাজনীতিকদের মধ্যে বক্তব্য রাখেন, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৪-এর অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ২৯-এর অ্যাসেম্বলিওম্যানম এলিসা এল হান্ডম্যান।

সভায় মূলধারার লেবার লীডার মাফ মিসবাহ উদ্দিন বলেন, আগামী ১৪ ডিসেম্বর শনিবার ম্যানহাটানের লোকাল ইউনিয়ন হলে অ্যাসাল’র ১২ তম বার্ষিক কনভেনশনে অনুষ্ঠিত হবে। সে কনভেনশনে যোগদানের জন্য তিনি সককলকে আমন্ত্রণ জানান। তিনি বিভিন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরে অ্যাসাল এনড্রোসড প্রার্থী সহ সকল ডেমোক্রেট প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাসাল ন্যাশনাল কমিটির সেক্রেটারী করিম চৌধুরী, অ্যাসাল’র লাইফ মেম্বার প্রফেসর ড. মহসিন পাটোয়ারী, ফখরুল ইসলাম দেলোয়ার, করেসপন্ডিং সেক্রেটারী জেড মাতালন, উইমেন্স কমিটির চেয়ার শাহানা বেগম, কুইন্স চ্যাপ্টারের প্রেসিডেন্ট মনিরুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম নূরুল হক, এক্সিকিউটিভ ডাইরেক্টর মো: সাবুল উদ্দিন, উইমেন্স কমিটির চেয়ার আদনান ইসলাম, পলিটিক্যাল ডিরেক্টর সুলতানা খানম প্রমুখ।

অ্যাসাল’র ন্যাশনাল অ্যাসোসিয়েট পলিটিক্যাল ডিরেক্টর জামিলা এ উদ্দিনের সঞ্চালনায় সাংবাদিকদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, ইউএসএনিউজঅনলাইন.কম এবং সাপ্তাহিক জনতার কন্ঠ’র সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম।

সংবাদ মাধ্যম কর্মীদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করনের নির্বাহী সম্পাদক লাভলু আনসার, সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক শাহাব উদ্দিন সাগর ও বাণিজ্যিক প্রধান আবুবকর সিদ্দিকী, সাপ্তাহিক প্রবাসের বাণিজ্যিক প্রধান শিপন প্রমুখ। এছাড়াও অ্যাসাল’র সদস্য ও কমিউনিটি নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বক্তারা দক্ষিণ এশিয় কমিউনিটির উন্নয়নে অ্যাসাল’র নিউইয়র্ক সহ দেশব্যাপি নানা কার্যক্রমের প্রশংসা করে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ধন্যবাদ জানান।
সাংবাদিকরা মিডিয়া ডিনারের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, অ্যাসাল কমিউনিটির জন্য ভাল কাজ করে যাচ্ছে। কমিউনিটিকে এগিয়ে নিতে তাদের নিরলস শ্রম এবং একাগ্রতা সত্যিই প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও কমিউনিটির সাহায্যার্থে অ্যাসাল সে ধারা অব্যাহত রাখবে- এ প্রত্যাশা সকলের। কমিউনিটির জন্য ভাল কিছু করার কাজে সহযোগিতা অব্যাহত রাখেবে মিডিয়া।
সবাই মিলে কমিউনিটিকে এগিয়ে নেয়ার প্রত্যয় ঘোষণা করা হয় মিডিয়া ডিনারের এ সভা থেকে।
অ্যাসাল’র প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মাফ মিসবাহ উদ্দিন বলেন, স্থানীয় মিডিয়া কমিউনিটির কল্যাণে অনন্য ভূমিকা পালন করছে। মিডিয়া কর্মীরা কমিউনিটির জন্য সর্বোত্তম সেবা দিয়ে যাচ্ছে। মিডিয়া কর্মীরা কমিউনিটির গর্ব। মিডিয়া কর্মিদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে দ্বিতীয়বারের মত আনুষ্ঠানিকভাবে তাদের সম্মান অ্যাসাল’র এ আয়োজন।
অ্যাসাল’র সেক্রেটারী করিম চৌধুরী বলেন, অ্যাসাল’র দক্ষিণ এশীয় কমিউনিটি এবং মূলধারার রাজনীতির মধ্যে সেতুবন্ধন তৈরীর কাজ করে যাচ্ছে। মিডিয়ার সক্রিয় সহযোগিতা অব্যাহত থাকলে অ্যাসাল তার লক্ষ অর্জনে সক্ষম হবে।
মূলধারার নির্বাচিত প্রতিনিধিরা অ্যাসালের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করে দক্ষিণ এশীয় কমিউনিটির জন্য তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য ধন্যবাদ জানান। তারা অ্যাসাল’র সাথে তাদের বন্ধন এবং সমর্থনের কথা ব্যক্ত করেন।

ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Advertisements
karnafully1
TEKSERV

Situs Streaming JAV