নিউইয়র্কের ওজনপার্কে জালালাবাদ এসোসিয়েশনের ফ্রি এন্টিবডি টেষ্ট, মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ
রশীদ আহমদ : বৈশ্বিক মহামারি কোভিড-১৯ কে কেন্দ্র করে কমিউনিটিকে সচেতন করতে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক’র মাসব্যাপী বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে গত ২৩শে আগস্ট রোববার দুপুর ১২ থেকে বিকাল ৫টা পর্যন্ত ফ্রি এন্টিবডি টেষ্ট, মাস্ক ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করা হয়। নিউইয়র্কের বাংলাদেশী অধুষ্যিত ওজনপার্কে লন্ড্রীমেড পার্কের সামনে এক অনুষ্ঠানের মধ্য দিয়েই সেই কার্যক্রম সম্পন্ন হয়। সংগঠনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফােেজর উপস্থাপনায় এ অনুষ্ঠনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি বদরুল খাঁন, সৈয়দ শওকত আলী, প্রোগ্রামের গ্র্যান্ড স্পন্সর সামসুল আবেদীন, সংগঠনের উপদেষ্টা এডভোকেট নাসির উদ্দীন, বিয়ানিবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সভাপতি মকবুল রহিম চুনই, কাতার জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি নজরুল ইসলাম, বীর মুক্তিযাদ্ধা আব্দুল জলিল, বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতির সাবেক সভাপতি আজিমুর রহমান বুরহান, বুরহান উদ্দীন কফিল, মোস্তফা কামাল, আজিজুর রহমান সাবু মিয়া, ফাউন্ডেশন অফ গ্রেটার জৈন্তা নিউইয়র্কের সভাপতি মাওলানা রশীদ আহমদ ও সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দীন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মসজিদ আল আমানের সাবেক সভাপতি হাজী সামছুদ্দীন সোনাই, জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সহ সভাপতি গৌছ খাঁন, সহ সভাপতি মিজানুর রহমান মিজান, ময়েজ উদ্দীন, সাবেক প্রচার সম্পাদক আব্দুল করিম, মুলধারার নাফিজ চৌধুরী, শাহেদ আহমদ, সোহেল আহম্মদ, আলী হোসেন বাবলা, মাহী উদ্দীন, হাজী আব্দুল মান্নান, মোস্তফা কামাল বাবুল ও হাজী আসদ্দর আলী।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন এসোসিয়েশনের সহ সভাপতি আহবাব চৌধুরী খোকন, সফি উদ্দিন তালুকদার, সহ সাধারণ সম্পাদক লোকমান হোসেন, কোষাধক্ষ মইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মানিক আহমদ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শরিফুল হক মন্জু, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সদস্য হেলিম উদ্দীন, রোকন হাকীম ও মান্না মুনতাসীর।
বক্তারা যেকোন প্রয়োজনে কমিউনিটি পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মহামারী কোভিড-১৯ এ মৃত্যুবরণকারীদের আত্মার মাগফেরাত ও আক্রান্তদের আশু রোগমুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি মৌলানা সাইফুল আলম সিদ্দীকী।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








