নিউইয়র্কের ওজন পার্কে বারী হোম কেয়ারের পঞ্চম শাখার উদ্বোধন ১ সেপ্টেম্বর
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : অনন্য সেবা এবং সাফল্যের ধারাবাহিকতায় বারী হোম কেয়ারের পঞ্চম শাখার উদ্বোধন হচ্ছে নিউইয়র্কের ওজন পার্কে। ব্রুকলিন এবং ওজন পার্কের গ্রাহকদের সুবিধার্থে ১ সেপ্টেম্বর থেকে বারী হোম কেয়ারের ওজন পার্ক কার্যালয়ে ৩৩, ১০১ এভিনিউ, ব্রুকলিন, নিউইয়র্ক – ১১২০৮ এই ঠিকানায় হোম কেয়ার সংশ্লিষ্ট সেবা প্রদান করা হবে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এতে বলা হয়, নিউইয়র্কে হোম কেয়ার সার্ভিসের জন্য অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বারী হোম কেয়ার দীর্ঘদিন ধরে কমিউনিটিতে অসুস্থ, শারীরিকভাবে চলাফেরায় অক্ষম এবং প্রবীণদের সেবা দিয়ে আসছে নিষ্ঠা এবং দক্ষতার সাথে। প্রতিষ্ঠানটি নিউইয়র্ক স্টেটের আইন মেনে সহজ পদ্ধতিতে হোমকেয়ার সার্ভিস দিয়ে থাকে, দ্রুততার সাথে হোম কেয়ার সেবা চালু করার নিশ্চয়তা দান করে এবং ঘরে বসে উপার্জনে সহায়তা করে। নিউইয়র্কের জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রঙ্কস, লং আইল্যান্ডে বারী হোম কেয়ারের সকল শাখা দীর্ঘ লক ডাউন শেষে পুরোদমে তাদের কার্যক্রম চালু করেছে। উল্লেখ্য, ব্রুকলিনে বাঙালি কমিউনিটির সুবিধার্থে বারী হোম কেয়ার ওজন পার্কে নতুন অফিস চালু করেছে এবং এই অফিস থেকে ওজন পার্ক এবং ব্রুকলিনবাসীর জন্য হোম কেয়ার সার্ভিসের সকল সুবিধা প্রদান করা হবে। কোভিড-১৯ প্যানডেমিকের কারণে লোক সমাগম নিষিদ্ধ থাকায় অনাড়ম্বরভাবেই উদ্বোধন হবে বারী হোম কেয়ারের ওজন পার্ক শাখা।

প্রতিষ্ঠানটির কর্নধার আসিফ বারী জানিয়েছেন, “আমরা সকলের দোয়া প্রার্থী। বারী হোম কেয়ারের ওজন পার্ক শাখার উদ্বোধন উপলক্ষে আমরা কোন অনুষ্ঠান করতে পারছিনা, তথাপি প্রত্যাশা করব, বরাবরের মত এবারের অগ্রযাত্রাতেও আপনাদের সকলের দোয়া এবং শুভকামনা বারী হোম কেয়ারের সাথে থাকবে।” তিনি আরো জানান, গত বছর অগ্নি সংযোগের কারনে জ্যাকসন হাইটসে বারী হোম কেয়ারের মূল কার্যালয় অস্হায়ী ভাবে স্হানান্তর করা হয়েছিল, বর্তমানে তা আবার আগের জায়গায় চালু হয়েছে।
সম্প্রতি কোভিড -১৯ তথা করোনা ভাইরাসের এই সংকটকালীন সময়েও নি:স্বার্থভাবে কমিউনিটিতে সেবার হাত বাড়িয়েছে বারী হোমকেয়ার। ইতোমধ্যেই কমিউনিটিতে মারনঘাতী করোনায় মৃত্যুবরনকারীদের ফিউনারেলের খরচ বহন করে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছে বারী হোম কেয়ার। প্রতিষ্ঠানটির প্রধান আসেফ বারী জানান, “ইতোমধ্যে আমরা কমিউনিটির অনেককে মারনঘাতী করোনা রোগে হারালাম। তাদের মধ্যে যেসব দরিদ্র পরিবার, তাদের মৃত আত্মীয় স্বজনদের এদেশের ব্যয়বহূল ফিউনারেল খরচ যোগাতে হিমশিম খাচ্ছিল, আমরা সাধ্যমত তাদেরকে অর্থ সাহায্য দিয়েছি এবং তাদের দাফনের সার্বিক তত্বাবধান কার্যক্রমে সহযোগীতার হাত বাড়িয়ে পাশে থেকেছি। কমিউনিটিতে করোনায় মৃত্যুবরনকারীদের পরিবারের সদস্যরা ফিউনারেলের জন্য আর্থিক সহযোগীতা পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে ৬৩১-৪২৮-১৯০১।
করোনায় শহীদদের ফিউনারেল এর খরচ যোগানোর পাশাপাশি বারী হোম কেয়ার করোনাকালীন সময়ে কমিউনিটিতে ফুড ড্রাইভে বিশেষ ভূমিকা রাখে। নিউইয়র্কের বিভিন্ন বাঙালি অধ্যুষিত এলাকায় করোনা আক্রান্ত বয়স্ক, অসুস্থ, অস্বচ্ছল পরিবারগুলোর কাছে নিয়মিত খাবার পৌঁছে দেওয়ার দ্বায়িত্ব পালন করেছে বারী হোম কেয়ার। সেইসাথে কমিউনিটিতে আনডকুমেন্টেড জনগোষ্ঠীকে অর্থ সহায়তা দিয়ে সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বারী হোম কেয়ার।

বারী হোম কেয়ারের প্রতিষ্ঠাতা আসেফ বারী অনুরোধ করেন কমিউনিটির বিত্তশালীরা, কমিউনিটিতে নেতৃতবদানকারী বৃহৎ প্রতিষ্ঠানগুলো যেন সাধ্যমত অর্থ সহযোগীতার হাত বাড়িয়ে এই সংকটকালীন সময়ে কমিউনিটির পাশে এসে দাড়ান।
আসেফ বারী আরো বলেন, “এই সংকটকালীন সময়ে আমরা যেন মনোবল হারিয়ে না ফেলি। আসুন আমরা করোনা প্রতিরোধে যথার্থ নিয়ম কানুন, স্বাস্থ্যবিধি মেনে চলি, যথাসম্ভব ঘরে থেকে করোনার বিস্তার রোধ করি, আমাদের শরীরের ইমিউন সিস্টেমকে/রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে শরীরের প্রতি যতœশীল হই। করোনা সম্পর্কিত মানসিক চাপ বর্জন করে সার্বিক সচেতনতা বৃদ্ধিতে সচেষ্ট হই। মহান আল্লাহ আমাদের সহায় হোন।”
উল্লেখ্য, আসেফ বারী গত কয়েক দশক ধরে কমিউনিটির সেবায় নিবেদিতপ্রাণ একজন ব্যক্তিত্ব। তিনি বাংলাদেশী-আমেরিকান লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের উপদেষ্টা, রংপুর জিলা সমিতির সভাপতি হিসেবে কমিউনিটির মানুষের জীবন মান উন্নয়নে এবং বিভিন্ন সংকটকালীন সময়ে অনণ্য ভূমিকা পালন করেছেন।
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








